
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসেন। এবার মায়ের সঙ্গে ব্যক্তিগত চ্যাটিংয়ের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এবার মা-মেয়ের খুনসুটির বিষয়বস্তু ক্রিকেটার বিরাট কোহলি।
উর্বশীর পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, নায়িকার মা তাকে বিরাটের তরুণ বয়সের একটি ছবি পাঠিয়েছেন। ছবিতে বিরাট ও তার মা একসঙ্গে রান্নাঘরে কাজ করছেন।
তবে এমন একটি পোস্ট দিয়ে মূলত ছবিটি দেয়ার পেছনে তার মায়ের 'উদ্দেশ্য' বোঝাতে চেয়েছেন উর্বশী। তিনি লিখেছেন, 'বলুন তো কেন আমার মা আমাকে এই ছবিটি পাঠিয়েছেন? আসলে মায়ের রান্নাঘরে সাহায্য দরকার।'
আরেকটি টুইটে 'রান্নাঘরে যাচ্ছি' উল্লেখ করে ভক্তদের নিশ্চিত করেছেন, সত্যিই মায়ের পাঠানো কোহলির ছবি দেখে তিনি রান্নাঘরে গিয়েছেন।
এনএস




