
বলিউডের হালের অন্যতম আলোচিত অভিনেত্রী রাকুল প্রীত সিং। এবার ভিন্নধর্মী একটি চরিত্রে হাজির হতে যাচ্ছেন এই সুন্দরী। তার কাজ গর্ভনিরোধক পরখ করা। ছবির নাম এখনও ঠিক হয়নি। এটি পরিচালনা করবেন তেজস দেওস্কর।
ভারতীয় গণমাধ্যমের খবর, রাকুল প্রীত যে চরিত্রে অভিনয় করবেন, তার কাজ গর্ভনিরোধক পরখ করা। একটি সংস্থার কর্মী তিনি। বিভিন্ন গর্ভনিরোধকের মান বিচার করা তার কাজ। রাকুলের কথায়, এমন চরিত্র আমার কাছে নতুন। তাইতো কাজটি নিয়ে খুবই উত্তেজিত আমি। এ রকম একটা চরিত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারব।
তিনি মনে করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছবি হওয়া উচিত। এতে মানুষের সচেতনতা বাড়বে। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের শেষ।
পরিচালক তেজস জানিয়েছেন, গর্ভনিরোধক নিয়ে মানুষের নাক সিঁটকানো দূর করার জন্যই এই বিষয়বস্তুর কথা মাথায় এসেছে আমার। আর চরিত্রটা লেখার সময় কেবল রাকুলের কথাই মাথায় ছিল। তেজসের কথায় জানা গেল, চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই রাকুল রাজি হয়ে যান।
এম
আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...
https://www.facebook.com/rtvnews247




