
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজিত তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেয়া হলো। ভারতীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বাকি কয়েকজনের নিরাপত্তা জুন মাস থেকে তুলে নেয়া হবে।
নিরাপত্তা তুলে নেয়া তারকাদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী ও পাপিয়া অধিকারী।
তারা প্রত্যেকেই এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তারকাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ফের নিরাপত্তা নিতে তারা কেউই চাননি। নিজেরাই ছেড়ে দিয়েছেন।
বিজেপি সূত্রে খবর, তারকাদের ১০ মে পর্যন্ত নিরাপত্তার মেয়াদ ছিল। তা শেষ হয়ে যাওয়ায় অনেকেই নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। যদি কেউ নির্দিষ্ট কারণ দেখিয়ে নিরাপত্তা রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাছে আবেদন করেন তাহলে তাদের বিষয়টি ভেবে দেখা হবে। এমনই খবর দলীয় সূত্রে। তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের অবশ্য এখনও নিরাপত্তা রয়েছে।
এম




