ওয়েব সিরিজে ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক

শুক্রবার, ০২ জুলাই ২০২১ , ১০:২৫ এএম


ওয়েব সিরিজে ‘বাহুবলী’
ছবি সংগৃহীত।

সিনে দুনিয়া কাঁপিয়েছে রাজামৌলি পরিচালিত  ‘বাহুবলী’র দুই কিস্তি। এবার ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং’ আসছে। তবে ‘বাহুবলী’ ছবির তৃতীয় কিস্তি নয়।এটি আসছে ওয়েব সিরিজের আকারে।

বিজ্ঞাপন

কুণাল দেশমুখ এবং রিভু দাশগুপ্তর পরিচালনায় দর্শক দেখতে পারবেন ওয়েব সিরিজটি। 'জান্নাত', 'জান্নাত ২'-এর মতো ছবি পরিচালনা করেছেন কুণাল। আর রিভু দাশগুপ্তের পরিচালনায় ‘দ্য গার্ল অন ট্রেন’ অনেকেই দেখেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, কাহিনিকার আনন্দ নীলকান্তন 'রাইজ অব শিবগামী' নামে একটি উপন্যাস লিখে ফেলেছেন। যেখানে থাকছে শিবগামীর রানি হয়ে ওঠার গল্প। আর তা নিয়েই 'বাহুবলী: দ্য বিগিনিং'। ছবি যেহেতু ৩০ বছর আরও পিছিয়ে যাবে তাই থাকছে না বাহুবলী বা ভাল্লালদেবের চরিত্র। এই কাহিনিতে অস্তিত্ব আছে শুধুমাত্র শিবগামী এবং কাটাপ্পার। এই সিরিজের কাহিনি যখন শুরু হচ্ছে তখন কাটাপ্পার বয়স মাত্র ২০। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র শিবগামী।

বিজ্ঞাপন

এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে চলতি বছর আদৌ মুক্তি পাবে কি না, তা জানা যায়নি।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission