
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয়ে নিয়মিত আছেন তিনি। সেই সঙ্গে ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচিত হয়েছেন সম্প্রতি। তবে এইসব আলোচনা কিংবা সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজ মনে কাজ করে যাচ্ছেন।
কলকাতায় করোনা পরিস্থিতি কিছুটা কেটে গেছে আর তাই স্কুল-কলেজ খুলতে শুরু করেছে। এজন্যই খোলার প্রথম দিনই অভিনেত্রী নয় বরং এবার সাংসদ নুসরাত হিসেবে হাজির হলেন বসিরহাট স্কুল ও বসিরহাট কলেজে।
এদিন সকালে প্রথম তিনি ঘুরে দেখেন বসিরহাট হাই স্কুল। সেখান থেকে পৌঁছান বসিরহাট কলেজে। দীর্ঘ ২০ মাস পর কলেজ খোলার প্রথম দিনেই তারকা সাংসদকে পেয়ে উচ্ছ্বসিত কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা।
দিনটি অবশ্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল কারণ বসিরহাট কলেজের ৭৫ তম জন্মদিন। সেই উপলক্ষে কলেজ চত্বরে সামাজিক দূরত্ব কিছুটা ভুলে কেক কেটে দিনটি উদযাপন করলেন কলেজ সমিতির সভাপতি ও পরিচালক নুসরাত জাহান।
সেখানে থাকা ছাত্রনেতাদের হাতে কেক খেলেন এবং নিজের হাতে কেক খাওয়ালেন কলেজ পড়ুয়াদের। মূলত উদ্দেশ্য ছিল তার দীর্ঘ এই বিরতিতে স্কুলে ক্লাস করতে এসে যেন ছাত্র-ছাত্রীরা বিরক্ত না হয়।
কেইউ/এসকে




