
বিয়ের দুই বছর পার না হতেই মারাঠি অভিনেতা অনিকেত বিশ্বাসরাওয়ের বিরুদ্ধে স্ত্রী স্নেহা চাওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিনেতার বিরুদ্ধে পুনের আলাঙ্কার থানায় এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী।
স্নেহা চাওয়ান অভিযোগ করেন, তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছেন অনিকেত। এ ছাড়া বিয়ের পরে মাঝেমধ্যেই তাকে মারধর করতেন স্বামী। এই অভিনেতার জন্য তার পেশাদার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অনুরাগী সংখ্যা বৃদ্ধি পেলে নিরাপত্তাহীনতায় ভুগতেন অনিকেত। কোনো কোনো ক্ষেত্রে অভিনয়ের ভালো সুযোগ এলে তাতে বাধা দেওয়ার প্রবণতা ছিল অনিকেতের।
তিনি আরও দাবি করেন, ছেলের (স্নেহার স্বামী) এমন কাণ্ডে প্ররোচনা দিতেন তার শ্বশুর এবং শাশুড়ি। অনিকেত তাকে মারধর করলে তাতে বাবা-মায়ের সমর্থন থাকত।
অনিকেত-স্নেহার বিয়ের তিন বছরের মধ্যেই এমন ঘটনা শুনে স্তম্ভিত তাদের অনুরাগীরা। ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রায়শই তাদের প্রেমের ছবি ফুটে উঠত। মাস কয়েক আগেও তারা একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেছে, একটি কুকুরছানা দত্তক নিয়েছেন অনিকেত-স্নেহা। এই দম্পতির সংসার টেকে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
সূত্র: আনন্দবাজার
এনএস/টিআই




