
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন- মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন দর্শকের মাঝে। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখনি দিয়ে নিজের মনোভাব তুলে ধরেন তিনি।
সোমবার (১৩ ডিসেম্বর) ছেলে শুদ্ধকে নিয়ে বসে আছেন ঘরের মেঝেতে। হাসি মুখে দুজন, বাঁধছেন নতুন বইয়ের মোলাট। শুদ্ধ এখন যষ্ঠ শ্রেণির ছাত্র। মলাট বাঁধার সময়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টের চঞ্চল চৌধুরীর লেখাটি হুবহু তুলে ধরা হলো
-
অযথাই জীবনটাকে আমরা অনেক বেশি জটিল করে ফেলেছি। সহজ সরল জীবনাচরণ থেকে সরে এসেছি বহু দূরে। প্রাণের আনন্দ মেলানোর মুহূর্তগুলো আমরা এখন আর সহসা খুঁজে পাই না। তাই ছেলের নতুন ক্লাসের বইয়ের মলাট লাগানোর উৎসবেও মাতোয়ারা থাকি। অন্যরকম সুখ, ভালো লাগার অন্যরকম অনুভূতি। ফিরে যাই শৈশবে, সকালের রোদে পিঠ দিয়ে, পিঠাপিঠি ভাইবোনগুলির। পুরাতন বইগুলোকে মলাট দিয়ে নতুন বানানোর উৎসবে। আগে জীবনে প্রাণ ছিল, শত দরিদ্রতায় সুখ ছিল। সেই সুখগুলো না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।
বি.দ্র (অন্তত সন্তানের নতুন ক্লাসের নতুন বইতে মলাট লাগানো হলো কিনা,খবরটা নিতে পারেন।আপনার ভালো লাগবে কিনা জানিনা, আপনার সন্তানের কিন্তু ভালো লাগবে)।
উল্লেখ্য, বর্তমান সময়ে আলোচিত ওয়েব সিরিজ বলি। এতে বরাবরের মতোই ভিন্ন লুকে তিনি প্রশংসিত হয়েছেন। বলি ওয়েব প্লাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। যদিও এই ওয়েব সিরিজের মাধ্যমে নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ও চঞ্চল চৌধুরী একসঙ্গে প্রথম কাজ করেছেন। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য সবারই হাজির হয়েছিলেন ‘কুয়াকাটায়’। কম-বেশি সবাই এই বিষয় জানিয়েছিলেন নিজেদের সামাজিকমাধ্যমে।
কেইউ/টিআই




