
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর তার তৃতীয় বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। আর তাই সাবেক স্ত্রী কিংবা বিশেষ বন্ধু নয়, মেয়ে ইরা খান ও তার প্রেমিক নুপূর শিখরের সঙ্গে বড়দিন পালন করলেন আমির খান। শুধু তাই নয়, এদিন ম্যাচিং করে পোশাকও পরেছিলেন তারা। তাদের সঙ্গে ছিলেন ইরার আরেক ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি পাল।
ইরা ইনস্ট্রাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, ঘরের মধ্যে দাঁড় করানো একটি টেলিস্কোপ ধরে হাঁটু গেড়ে বসে রয়েছেন এই চারজন। আমির ও নূপুরের পরনের পায়জামা একেবারে হুবহু এক।
অন্যদিকে ইরা এবং তার বান্ধবী স্মৃতির পায়জামাও পরস্পরের সঙ্গে ম্যাচিং। ঘরের কাঁচের দেওয়ালের বাইরে পাইন গাছ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনও পাহাড়ি অঞ্চলে রয়েছেন তারা।
অন্য একটি ছবিতে নীল রঙের একটি পুলওভার এবং জগার্স প্যান্ট পরে সেই টেলিস্কোপের সামনে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন আমির। আর হাতে ধরা ছোট্ট একটি গিফট বক্স।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর থেকেই ইরা-নূপূরের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ফিটনেস কোচ নুপূর শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন নেন আমির কন্যা ইরা। প্রেমিক নুপূরের প্রতি অগাধ ভরসার কথা এর আগেও একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা। কীভাবে নুপূরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি।
এনএস




