মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দশ বিখ্যাত কবিতার আবৃত্তি অ্যালবাম প্রকাশ

আরটিভি নিউজ

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১ , ১০:৩৮ পিএম


মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দশ বিখ্যাত কবিতার আবৃত্তি অ্যালবাম প্রকাশ
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দশ বিখ্যাত কবিতার আবৃত্তি অ্যালবাম ‘জয়বাংলার কাব্য’ প্রকাশ অনুষ্ঠান, ছবি : সংগৃহীত

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর বিজয় দিবসে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার উদ্যোগে প্রকাশিত হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিবেদিত দশটি বিখ্যাত কবিতার অডিও ভিজ্যুয়াল ট্র্যাক।

‘জয়বাংলার কাব্য’ শিরোনামে ভারতের আগরতলার শিল্পী শাওলী রায় ও বাংলাদেশের আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমনের যৌথ নিবেদন এই অডিও ভিজ্যুয়াল অ্যালবামটি গত ১৬ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিজয় দিবসের অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী, সাবেক স্পিকার রেবতী মোহন দাস, বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাই কমিশনার মো. জোবায়েদ হোসেন, প্রথম সচিব এস এম আসাদুজ্জামান, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক মিহির দেব, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত লেখক শ্যামল চৌধুরী, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত লেখক স্বপন ভট্টাচার্য প্রমুখ। 

কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, লুৎফর রহমান রিটন, মোহাম্মদ মনিরুজ্জামান ও টোকন ঠাকুরের কবিতার দৃশ্যায়ন করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও রায়েরবাজার বধ্যভূমিতে। বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিজয় দিবসের অনুষ্ঠান মঞ্চে প্রজেক্টরের মাধ্যমে আ্যালবামের কিছু অংশ প্রদর্শন করা হয়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission