
চিত্রনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৪টা ৫৫ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পাশাপাশি কিডনি সমস্যাও ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মায়ের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন জায়েদ খান। তিনি তার মায়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
শোকাহত জায়েদ খান বলেন, ‘আল্লাহ তায়ালার কি যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ (২৭ ডিসেম্বর) মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। মা-এর জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, বছরখানেক আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে জায়েদ খানের বাবা এম এ হক মারা গেছেন। তার গলায় টিউমার হয়েছিল। এ ছাড়া নিউমোনিয়াতেও ভুগেছেন। গুরুতর অবস্থায় ভর্তি হয়ে ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। পিরোজপুরের পারিবারিক গোরস্তানে তার বাবাকে দাফন করা হয়েছে।
এনএস/টিআই




