
মনে হতে পারে কোন সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। কিন্তু তা একেবারেই নয়। ব্যস্ত রাস্তায় আর সাধারণের মতো অটোরিকশা চালিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। আলোচিত ওই দৃশ্য আসলে বাস্তবেই ঘটেছে, যা এখন নেটমাধ্যমে ভাইরাল। নিজের ৫৬তম জন্মদিনের দুদিন পরই এমন কাণ্ড ঘটালেন সালমান।
মুম্বাই থেকে ৩৫ কিলোমিটার দূরে পালভেলের রাস্তায় হঠাৎ দেখা যায় অটোরিকাশার চালকের আসনে সালমান খান। পেছনে এক নারী যাত্রী।
জনবহুল রাস্তায় সালমানকে এভাবে দেখে হকচকিয়ে যান সাধারণ মানুষ। মোবাইলে ছবি তুলতে শুরু করেন পথচারীরা। সালমানের পিছুও নেন অনেকে। কেউ কেউ ভিডিও ধারণ করে ছেড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। সেসব ভিডিও রীতিমতো ভাইরাল এখন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কেইউ/টিআই




