
এবার নেপালি ভাষায় বড় পর্দায় আসছেন ঢালিউডের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘ইয়েতি অভিযান’ছবিতে অভিনয় করেছেন মিম।
ছবিটি নেপালের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে আসছে ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার পরিচালক সৃজিত মুখার্জি এক ফেসবুক পোস্টে এতথ্য জানিয়েছেন। এর আগে নেপালি ভাষায় ডাব করা হয় ছবিটি।
ভারতীয় এই ছবিটি নেপালের পাশাপাশি একই দিনে পশ্চিমবঙ্গেও মুক্তি দেয়া হবে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় বই ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে ‘ইয়েতি অভিযান’।‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর মিম অভিনয় করেছেন ‘চিত্রাঙ্গদা ভর্মা’ নামের নেতিবাচক চরিত্রে।
ছবিতে আরো অভিনয় করেছেন ভারতের যিশু সেনগুপ্ত ও আরিয়ান ভৌমিক এবং বাংলাদেশের ফেরদৌস।
মিম সম্প্রতি ‘আমি নেতা হব’ ছবিতে কাজ করেছেন। তার বিপরীতে রয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এ নায়িকার পাষাণ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম।
এছাড়াও ‘দাগ’ নামে একটি ছবির কাজ শেষ পথে। আর একটি মাত্র গানের শুটিং হলেই ছবিটির মুক্তি প্রক্রিয়া শুরু হবে। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
এম




