মিস এশিয়া প্যাসিফিকে মারজানা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ , ০৬:৪৫ পিএম


মিস এশিয়া প্যাসিফিকে মারজানা

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মারজানা চৌধুরী এবার অংশ নিতে যাচ্ছেন ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় । আসছে নভেম্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে বসবাসরত মনসুর চৌধুরী এবং আয়েশা চৌধুরীর মেয়ে মারজানা।

বিজ্ঞাপন

২০১৫ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশনের পর মারজানা এখন কাজ করছেন ‘ব্ল্যাকরক’-এ। গত আগস্টে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’য় অংশ নিয়ে সেরা ১৬ হবার গৌরব অর্জন করেন।  এ প্রতিযোগিতার তিনি আরো দুটি অ্যাওয়ার্ড অর্জন করেন।

মারজানা এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার উদ্যোক্তা হিয়াম হাফিজউদ্দিন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মারজানার জন্ম সিলেটে। পরবর্তীতে বাবা-মা এবং দু’বোনের সঙ্গে মারজানা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।  মারজানা জানান, ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’-এ অংশগ্রহণের সময় বাংলাদেশি সংস্কৃতিকেই উপস্থাপন করবেন এবং জয়ী হতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে কাজ করবেন।

এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো এই প্রতিযোগিতা শুরু হয়েছে ১৯৬৮ সালে এবং তা এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনের ম্যানিলায় এর সদর দপ্তর। এবারের প্রতিযোগিতা নভেম্বরের ১৭ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

২০১৬ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত সেরা এশিয়া সুন্দরীর মুকুট জিতে নেন নেদারল্যান্ডের টেসা লি কং।

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission