
দীর্ঘদিন ধরেই প্রভাসের বিয়ে নিয়ে নানান গুঞ্জন চলছিল। তবে সে সবই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। পছন্দের তারকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ভক্তদের। এবার তিরুপতিতেই বিয়ে করবেন বলে ভক্তদের জানালেন এই অভিনেতা।
এর আগে তার সহ-অভিনেত্রী আনুষ্কা শেঠি ও কৃতি শ্যাননের প্রেমের সম্পর্ক ও বিয়ের জোর গুঞ্জন উঠেছিল প্রভাসের। কিন্তু কোনো গুঞ্জনই বাস্তবে রূপ নেয়নি।
এত দিন প্রেমের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন প্রভাস। তবে এবার এক সাক্ষাৎকারে ভক্তদের প্রশ্ন এড়িয়ে যেতে পারলেন না এই নায়ক।
কবে বিয়ে করছেন জানতে চাইলে জবাবে প্রভাস বলেন, আমি তিরুপতিতেই বিয়ে করব।
অভিনেতা আরও বলেন, জীবনের যে কোনো শুভ কাজেই তিরুপতিতে গিয়ে পূজা দিয়ে আসেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে সিনেমার বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে ‘আদিপুরুষ’।
সূত্র : আনন্দবাজার




