
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমিশা প্যাটেলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেতা মোয়াম্মার রানা। একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে প্রিয়াঙ্কাকে চিনতে না পারা ও সঞ্চালক নাদির আলির কাছে তাকে ‘কাজের বুয়া’ বলে সম্বোধন করেন তিনি। অভিনেতার এমন মন্তব্য তুমুল সমালোচনার জন্ম দিয়েছে নেটমাধ্যমে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে নাদির, মোয়াম্মারের কাছে জানতে চান, বলিউডের কোন অভিনেত্রীকে তার পছন্দ?
জবাবে মোয়াম্মার বলেন, একসময় প্রিয়াঙ্কা চোপড়াকে ভীষণ পছন্দ ছিল আমার। কিন্তু এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেকআপ ছাড়া প্রিয়াঙ্কাকে সামনাসামনি দেখে চিনতে পারিনি। যখন জানলাম ও প্রিয়াঙ্কা, তখন থেকেই ওর প্রতি আমার সমস্ত প্রেম শেষ গেছে।
তবে এ দিন আমিশা প্যাটেলকে মেকআপ ছাড়াই সুন্দরী বলে আখ্যা দেন মোয়াম্মার। তিনি বলেন, সামনাসামনি আমিশা আসলেই খুব সুন্দরী।
এ সময় সঞ্চালক মোয়াম্মারকে প্রশ্ন করেন, আমিশার কোন জিনিসটি তার ভালো লাগে? উত্তরে মোয়াম্মার জানান, ‘ওর মুখয়াব’। এ ছাড়া আর কী পছন্দ জানতে চাইলে, গানের তালে বুকের দিকে ইঙ্গিত করেন নাদির আলি। এবার দুজনেই উচ্চস্বরে হেঁসে ওঠেন। সঞ্চালককে মোয়াম্মার বলেন, তোমাকে কি সবকিছু খুলে বলতে হবে?
নেটমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে ভারত ও পাকিস্তানে। রীতিমতো এই অনুষ্ঠানকে কুৎসিত বলে আখ্যা দিয়েছেন।
এর আগে, এক সাক্ষাৎকারে বলিউড বাদশা শাহরুখ খানকে কটাক্ষ করে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহনুর বালোচ বলেছিলেন, শাহরুখ ভালো ব্যবসায়ী। নিজের প্রচারটা ভালো করে করতে পারেন। তবে তিনি একেবারেই ভালো অভিনেতা নন।
পাশাপাশি অভিনেত্রী এটাও স্পষ্ট জানান, শাহরুখ খানের ব্যক্তিত্ব নাকি প্রশংসা করার মতো। তবে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করলে তিনি শেষের দিকেই থাকবেন। সে সময় কড়া সমালোচনার মুখে পড়েছিলেন মাহনুর।
এবার তার প্রিয়াঙ্কা-আমিশাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন পড়লেন অভিনেত্রীর স্বদেশি মোয়াম্মার রানাও। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি বলিউডের এই দুই অভিনেত্রী।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন




