
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আগ পর্যন্ত যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটটি কিনে নিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, সুশান্ত মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন সেটাই কিনেছেন আদা শর্মা। তবে কেন বা কি কারণে আদা এই ফ্ল্যাট কিনেছেন তা জানা যায়নি।
এমনকি কবে থেকে আদা ফ্ল্যাটটিতে বসবাস শুরু করবেন তাও জানা যায়নি। তবে সুশান্ত মারা যাওয়ার পর থেকে ঐ ফ্ল্যাটটি ফাঁকাই পড়ে আছে। বহুদিন হলো ব্রোকাররা নতুন ভাড়াটিয়া খুঁজেছেন। কিন্তু ফ্ল্যাটটির মালিক বলিউডের আর কাউকেই ভাড়া দিতে চান নি। একাধিক ব্যক্তি সঙ্গে যোগাযোগ করে অবশেষে আদা ফ্ল্যাটটি কিনে নিয়েছেন।
সমুদ্রমুখী এই ফ্ল্যাটের জন্য সুশান্ত প্রতি মাসে সাড়ে চার লাখ রূপি ভাড়া দিতেন। এই ফ্ল্যাটেই ১৪ জুন ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তার মরদেহ।
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এখনো আড়ালেই রয়ে গেছে। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সেই জট এখনো খুলতে পারেনি সিবিআই । এই মামলায় গ্রেপ্তার হওয়া সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী কিছুদিন আগে জামিন পেয়েছেন। তবে এখনও তদন্ত চলমান রয়েছে।




