
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শিতা রয়েছে এই তারকার। মাঝে মধ্যেই গান গেয়ে দর্শকদের মাতান চঞ্চল। এবার তার গানে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৩ অক্টোবর মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। এ দিন সিনেমার শিল্পী ও কলাকুশলীদের সম্মানে গণভবনে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই গান গেয়ে তাকে মুগ্ধ করেছেন চঞ্চল।
ইতোমধ্যে সেই আনন্দময় মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই ভিডিও দেখে ব্যাপক প্রশংসা করেছেন নেটিজেনরা।
এ দিকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, উদযাপনের সুন্দর একটি মুহূর্ত।
ওই ভিডিওতে দেখা যায়, গণভবনে প্রধানমন্ত্রীসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা এক হয়ে সেলিব্রেশন করছেন। সেখানে সাদা সাদা, কালা কালা গানটি গাইছেন চঞ্চল। আর তার সঙ্গে সবাই এক জোট হয়ে গলা মিলাচ্ছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন




