
কাশ্মীরের দুই র্যাপার হুমাইরা এবং এমসিরা তাদের নতুন একটি গান নিয়ে এসেছেন। ‘বাদালতা কাশ্মীর’ নামের ওই গানটিতে মূলত ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীর উপত্যকার পরিবর্তনগুলো তুলে ধরা হয়েছে।
নতুন র্যাপ গান সম্পর্কে র্যাপার এমসিরা এএনআইকে বলেন, কাশ্মীরে যা কিছু ঘটছে তা এই গানটি ব্যাখ্যা করার চেষ্টা করেছে। শ্রীনগরের উন্নয়নে যে পরিস্থিতি তৈরি হয়েছে....; জি২০ সফল হয়েছে বা স্মার্ট সিটি তৈরি হয়েছে, এসবই আমার অনুপ্রেরণা।
এই শিল্পী বলেন, হিপহপ শিল্পীরা চারপাশে যা দেখে, তা দিয়েই গান তৈরি করে। আমি শ্রীনগর থেকে শোপিয়ানে যাতায়াত করতাম। এই পথে যে পরিবর্তনের কাজ হয়েছে, তা থেকে একটি র্যাপ গান করার কথা ভাবছিলাম।
ভারত সরকার ইনস্টাগ্রামে তাদের অফিসিয়ালী পেইজে গানটি শেয়ার করে প্রশংসা করেছে। গানে জি২০ এর বৈঠক, অমরনাথ যাত্রা এবং ডিজিটাল ভারতের কর্ম উদ্যোগের প্রশংসা করা হয়েছে।
হুমাইরার সঙ্গে একসঙ্গে গান করার বিষয়ে এমসিরা বলেন, যখন গানটা লিখি, তখন মনে হলো একজন নারী শিল্পী থাকা উচিত।
ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা সুরেশ রায়না গানটির প্রশংসা করে এক্সে লিখেছেন, কাশ্মীরের এই শিল্পী অন্য মাত্রায় র্যাপিং করেছেন। বেশ দারুণ।




