ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিব্রত প্রভা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
সাদিয়া জাহান প্রভা

লম্বা সময়ের বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ‘তোমারি বিরহে রহিব বিলীন’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি নানান বিষয় নিয়ে কথা বলেন।

ওই সাক্ষাৎকারে প্রভা জানিয়েছেন, শুটিং সেটে নাটকের ক্যামেরা ছাড়া সহশিল্পী কিংবা সহকারী পরিচালকের ব্যক্তিগত উদ্দেশ্য ভিডিও ধারণের ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করেছে তাকে। পুরো ঘটনা নিয়েই বেশ বিব্রত তিনি।

এই অভিনেত্রী বলেন, কয়েক বছর ধরে সবার হাতে হাতে স্মার্টফোন। অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটে থাকা প্রায় সবারই ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ও ইউটিউব প্ল্যাটফর্ম আছে। এসবের কারণে শুটিং সেটে স্মার্টফোনের অপব্যবহার হয়। ওরা তো আর জানে না, ক্যামেরা কেমন করে ধরতে হয়, দেখা গেছে ভালগার ওয়েতে ধরছে। ওসব দেখে আমি কষ্ট পেয়েছি। আমি এখানে কাজ করতে আসছি। অভিনয় দক্ষতা দেখাতে আসছি। আমি এখানে আমার প্রোপশন (অঙ্গসৌষ্ঠব) দেখাতে আসিনি। এটা আমাকে অনেক বেশি মানসিকভাবে পীড়া দিয়েছে।

প্রভা আরও বলেন, আমি যাকে কিংবা যাদের সহশিল্পীর চেয়ে ভালো বন্ধুও মনে করতাম, তাদের কিছু কর্মকাণ্ডও আমাকে আহত করেছে। এমনও দেখেছি, কোনো কোনো সহশিল্পী আছেন, তাদের ফেসবুক, টিকটক ও ইউটিউব আছে, ভিউ পাওয়ার জন্য শুটিং সেটে এমন কিছু অ্যাকটিভিটি করেন, যেটার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননি! আমারই একজন সহকর্মীকে প্রায়ই দেখেছি, অনুমতি ছাড়াই এমন কর্মকাণ্ড করেন। তার সহকারী ক্যামেরা চালাচ্ছেন, অথচ সেটা শুটিংয়ের কিছু না, যেটার জন্য বিব্রতবোধ করেছি! এসব যে সেই সহশিল্পী ইচ্ছাকৃত করতেন, তা ভিডিও ক্লিপগুলো প্রকাশের পর বোঝা যেত। ওই সহশিল্পীকে প্রায় সময় আরও অনেককের সঙ্গে এমন আচরণ করতে দেখি। এসব ভিডিও ক্লিপ ইউটিউব বা টিকটকে দেখতাম, আমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করেছে।

বহুদিন পর ক্যামেরার সামনে হাজির হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, অভিনয় জগতে আমি যখন কাজ করতে এসেছিলাম, তখন মনে করেছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। সেই আমি একটা সময় নানা রকম পলিটিকসের শিকার হবো, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে-এমনটা ভাবিনি। আরও কিছু বিষয় আছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন প্রভা। এরপর ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা পান। মাঝখানে বিরতি নিয়ে কাজ করলেও শোবিজ অঙ্গন থেকে একদমই হারিয়ে যাননি তিনি। বর্তমানে আবারও কাজে ফিরতে দেখা গেল এই অভিনেত্রীকে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছর শেষে সেরা তারা
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের শুরু। বছরের শেষ মুহূর্তে এসে বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। ট্রেন্ড বিশ্লেষণ ও অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকে প্রকাশ হওয়া জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো নিয়ে প্রকাশ করা হয়েছে এই তালিকা। প্লাটফর্মটিতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুয়া ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে। যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে  শীর্ষে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ। ‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তাদের ভিডিওগুলো। যেখানে রমজান প্রস্তুতি শেয়ার করেছেন সাফা কবির। ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরেছেন মেহজাবিীন, দুর্গা পূজার উৎসবের লুক শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম এবং অনির্বাণ কায়সার তুলে ধরেছেন বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর হৃদি শেখ শেয়ার করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এ ব্যাপারে টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত জানিয়েছেন, ২০২৩ সালে বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণে রোমাঞ্চিত আমরা। টিকটক এমন একটি প্লাটফর্মে পরিণত হয়েছে যে, এখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে।
বছর শেষে সেরা তারা
এবার ‘জামাল কুদু’ গানে নাচলেন সালমান খান
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের শুরু। আর সে উপলক্ষেই ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৭’ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বর্ষবরণ উপলক্ষে বিশেষ এপিসোড। যেখানে বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও মিকা সিং। এছাড়া উপস্থাপনায় সালমান খান সহ তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই সামনে এসেছে ‘বিগ বস’ এর নববর্ষ স্পেশাল শোয়ের টিজার। যেখানে বর্ষীয়ান ধর্মেন্দ্রকে ছেলে ববি দেওলের ‘অ্যানিমেল’ ছবির ভাইরাল গান ‘জামাল কুদু’তে নাচতে দেখা গেছে। ‘বিগ বস’ এর নতুন প্রমোয় দেখা গেছে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বিগ বসের মঞ্চে সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং অন্যান্যদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাচ্ছেন। যেখানে তারা সবাই মিলে ‘জামাল কুদু’ গানে নাচতে থাকেন। তবে ধর্মেন্দ্র মাথার বদলে মুখে করে কাচের গ্লাস ধরেন এবং ভারসাম্য বজায় রাখেন। এছাড়াও তিনি নিজের হাতের তালুর উপরও কাচের গ্লাস রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। তবে সালমান এবং অন্যান্যদের মাথায় গ্লাস রেখেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে দেখা যায়। যদিও সালমান খুব বেশিক্ষণ মাথায় গ্লাস ধরে রাখতে পারেননি, গ্লাসটি মাটিতে পরার আগেই ভাইজান সেটা হাতে ধরে ফেলেন। আরবাজ, সোহেল খান এবং মিকা সিংও একই ভাবে চেষ্টা চালিয়ে গেছেন। পুরো শোটি যে জমে উঠতে চলেছে তা বেশ স্পষ্ট প্রমোতেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’  সিনেমা মুক্তির পর থেকেই ববি দেওলের ‘জামাল কুদু’ সিকোয়েন্সটি নেট দুনিয়ায় ভাইরাল। ফেইসবুক, ইউটিউব আর স্যোশাল মিডিয়ায় এখন কেবলমাত্র এই গানের আধিপত্য।বলিউডের প্রথাগতসুর আর কথার বাইরে অনেকটা অন্য আমেজের এই গানটি রীতিমতো ঝড় তুলেছে দর্শক শ্রোতাদের মনে।
এবার ‘জামাল কুদু’ গানে নাচলেন সালমান খান
‘সেক্রেড গেমস’ করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি : রাজশ্রী
অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে আলোচনায় আসেন। নেটফ্লিক্সের ক্রাইম ড্রামাটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী সুভদ্রার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেক্রেড গেমসে দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন রাজশ্রী।  নগ্ন হয়ে পর্দায় এসে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। এরপরেই বেশ আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী। তবে এরপর থেকেই হঠাৎ গায়েব রাজশ্রী! তবে এ বছর ‘ট্রায়াল বাই ফায়ার’-এ দেখা গেছে অভিনেত্রীকে। সিরিজটি দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে এখনও সেক্রেড গেমসের কারণেই আলোচিত রাজশ্রী। নওয়াজউদ্দিনের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ‘পর্ন অভিনেত্রী’র তকমাও দেওয়া হয়েছিল। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী। একটি সাম্প্রতিক কথোপকথনে, রাজশ্রী শেয়ার করেছেন যে ‘সেক্রেড গেমস’ থেকে তাঁর অন্তরঙ্গ দৃশ্যটি কেবল ভাইরালই হয়নি বরং এটিকে অপব্যবহার করা হয়েছে। তিনি বলেন, সেক্রেড গেমস প্রথম সিজনের পরে দৃশ্যটি ভাইরাল হয়েছিল এবং এটি ভিন্ন দিকে রূপ নিয়েছিল। আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, যদিও দৃশ্যটিতে নওয়াজউদ্দিন, পরিচালক অনুরাগ কাশ্যপ, সম্পাদক এবং ডিওপি জড়িত, কেউ তাদের কোনো প্রশ্ন করেনি। কেউ বলেনি যে নওয়াজও এটির অংশ ছিল, কেউ অনুরাগকে জিজ্ঞেস করেনি আপনি কেন এটি শুট করেছেন, কেউ সম্পাদককে জিজ্ঞেস করেনি আপনি কেন এটি এডিট করেছেন? একমাত্র ব্যক্তি যাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্নের মুখোমুখি করা হয়েছিল, সেটি আমি। কেন তুমি এটা করলে? এই প্রশ্নই ছোড়া হচ্ছিল আমার দিকে। একজন সাংবাদিক তখন লিখেছিলেন, একজন পর্ন অভিনেত্রী। আজ আমার পুরো পরিচয় শুধু সেক্রেড গেমস অভিনেত্রী হিসেবে। সেক্রেড গেমস করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি। এমনকি আমার ‘ট্রায়াল বাই ফায়ার’ও সেক্রেড গেমসের মতো দর্শকদের স্পর্শ করতে পারেনি। এর আগে, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে রাজশ্রী বলেছিলেন যে অন্তরঙ্গ দৃশ্যের চিত্রগ্রহণের সময় তিনি মোটেও অস্বস্তিবোধ করেননি। তিনি বলেছিলেন, আমি আনন্দিত যে আমি সুভদ্রার চরিত্রে অভিনয় করতে পেরেছি কারণ সে গাইতোন্ডের (নওয়াজউদ্দিন) জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি যা চিত্রিত করেছি তা হলো সম্মতিমূলক ভালোবাসা। দুর্ভাগ্যবশত, আমাদের সমাজ এ নিয়ে আলোচনা করতে চায় না। আমরা ঋতুস্রাবের কথা বলি না, সেক্স নিয়ে কথা বলতে চাই না। প্রসঙ্গত, এ বছর ‘ট্রায়াল বাই ফায়ার’-এ দেখা গেছে অভিনেত্রীকে। সিরিজটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন অভয় দেওল ও রাজেশ তাইলাংয়ের মতো অভিনেতা। ৭ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে প্রকাশ হয়েছে।
‘সেক্রেড গেমস’ করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি : রাজশ্রী
জয়ার সঙ্গে সুর মেলালেন তমা-সাবিলা
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের শুরু। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসাব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় সবাই। নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হচ্ছেন তারকারা। নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি সতর্কতা অবলম্বন করার বার্তাও দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্ত ও অনুরাগীদের আতশবাজি বা পটকা, ফানুশ উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বেশ কয়েকজন তারকা। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক ভিডিও বার্তায় বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।  ভিডিও বার্তায় সবার উদ্দেশে জয়া বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছুটাছুটি করে, অনেকেই মারা যায়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এক পোস্টে লিখেছেন, নতুন বছরটা আতশবাজি না ফুটিয়ে, ফানুস না উড়িয়ে বরণ করে নিই। আমাদের উৎসবের কারণে যেন কোনো নিরীহ পশু-পাখির ক্ষতি না হয়। আসুন, সচেতনতা ও নিরাপত্তার সঙ্গে নতুন বছরকে বরণ করে নিই। একই বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী তমা মির্জাও। অ্যানিমেল রিসোর্স বাংলাদেশের একটি পোস্ট শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, আসছে নতুন বছর। উৎসবের অতিরিক্ত আয়োজন না হোক কারও ক্ষতির কারণ!
জয়ার সঙ্গে সুর মেলালেন তমা-সাবিলা
আমি নাচার সময় মেয়েরা ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিল : জায়েদ খান
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। প্রায়ই নানা কর্মকাণ্ডের জন্য আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। আলোচিত এই অভিনেতা সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটির একটি বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ক্র্যাফট কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে এই নায়কে মঘিরে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আয়োজিত অনুষ্ঠানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, তাই জায়েদ খানের জন্য ১৬ জন বডিগার্ড নিয়োগ করা হয়েছিল। তবুও শেষ পর্যন্ত জায়েদ খানকে দর্শকদের কাছ থেকে রক্ষা করতে পারেনি আয়োজকরা।  অনুষ্ঠান আয়োজক আয়শা আহমেদ জানান, আমরা মালয়েশিয়ায় বিজয় উৎসব আয়োজন করেছিলাম। এখানে আমরা তার জন্য ৪ জন পুলিশ ও ৪ জন সিভিলকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলাম। কিন্তু জায়েদ খান আসার আগে থেকেই এখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশি দর্শকেরা। তিনি বলেন, পরে আমরা আর ৮ জন দেহরক্ষী নিয়োগ দেই। দর্শকদের এতো চাপ, তারা জায়েদ খানকে একবার কাছ থেকে দেখবে, ছবি তুলবে এসব করতে গিয়ে ১৬ জন দেহরক্ষীও তাকে আর রক্ষা করতে পারেনি। যদিও এমন ঘটনা ঘটেছে। জায়েদ ভাইয়ের কাছে আমরা দুঃখও প্রকাশ করেছি। তবে ভাগ্য ভালো কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটেনি। এদিকে বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, এখানে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছিল। তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম। ১৬ জন বডিগার্ড ছিল কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া, আর আমি ভিড়ের মাঝখানে চাপের মধ্যে। পরে আমাকে গ্রিনরুমে ঢুকিয়ে কোনোরকম রক্ষা করা হয়। কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি। সবচেয়ে বড় বিষয় আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিল। আমিও পাল্টা জবাব দিয়েছি।
আমি নাচার সময় মেয়েরা ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিল : জায়েদ খান
আরও পড়ুন
ক্ষমা চাইলেন রাভিনা
নিশো ভক্তের খোলা চিঠি
মদ্যপের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সানি
১৬ বছর পর প্রকাশ্যে এলো সাইফ-শ্রীলেখার ছবি