
দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক-অভিনেতা রামারথনম শঙ্করণ আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছাত্র ভারতীরাজ।

পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, আমার শিক্ষক, পরিচালক মিস্টার রামারথনম শঙ্করণ স্যারের মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
বেশ কয়েকটি তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন রামারথনম শঙ্করণ। নির্মাতা মণি রত্নম পরিচালিত কার্তিক-অভিনীত ‘মৌনা রাগম’ সিনেমায় রেবতীর বাবার ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিত লাভ করেন তামিল ইন্ডাস্ট্রিতে।
সূত্র : নিউজ ১৮




