ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিদায়ী বছরে শোবিজের যত আলোচিত-সমালোচিত ঘটনা

আসিফ আলম

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৪। শোবিজ জগতের জন্য বছরটি ছিল বেশ ঘটনাবহুল। কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা দিয়ে অনেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন। তার মধ্যে কোনো কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছে। তারকাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের এসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে শোবিজের আলোচিত বিষয়গুলো।

শাকিব খান

চলতি বছরের ১৫ মার্চ হঠাৎ করেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ। শাকিব খানের বিরুদ্ধে সিনেমাটির একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। এ অভিযোগপত্র জমা দেন চলচ্চিত্রের সংগঠনগুলোতে। সে সময় চারিদিকে যখন এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে, তখনই প্রযোজকের সঙ্গে এক টেবিলে মুখোমুখি বসেন শাকিব। এক ঘণ্টা ধরে চলে তাদের আলোচনা। তবে তাতেও বিষয়টি সুরাহা হয়নি। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়। এখনো এর মামলা চলমান।

রাজ-পরীর বিচ্ছেদ

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ। এ কথা সবারই জানা। একটি সিনেমায় কাজ করতে গিয়ে তাদের চেনাজানা, প্রেম ও বিয়ে। এরপর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মতো। সময়ের ব্যবধানে ব্যক্তিগত দ্বন্দ্বে একাধিবার তারা খবরের শিরোনাম হয়েছেন। শেষটা হলো বিচ্ছেদ দিয়ে। পরীমণি নিজেই ডিভোর্স লেটার পাঠান রাজকে, যা ছিল এ বছরের শোবিজের আলোচিত ঘটনার অন্যতম একটি।

তানিয়া-টুটুল

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভালোবাসার দীর্ঘ সংসার জীবন বেশ ভালোভাবেই চলছিল। তাদের সংসারে সন্তানও রয়েছে। তবে গত কয়েক বছর ধরেই দুজনে আলাদা থাকছিলেন। এই দম্পতি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তানিয়া যদিও মাঝে মাঝে দেশে এসে কিছু সময় কাটাতেন, অভিনয়ও করতেন। টুটুল তার মতো গান নিয়ে ছিলেন। এই দম্পতিও বিচ্ছেদের খবরের শিরোনাম হন চলতি বছর। একটি সূত্র জানায়, তাদের বিচ্ছেদ হয়েছে আরও এক বছর আগেই। তবে খবরটি রটে এ বছরের অক্টোবর। জানা যায় তাদের ২৩ বছরের সংসারে ভাঙনের কথা।

অপু বিশ্বাস ও বুবলী

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাকিব খানের বিপরীতে। দুজনে জুটি হয়ে একটার পর একটা সিনেমা করতে গিয়েই ভালোবাসার শুরু। এরপর গোপনে বিয়েও করেন। তারপর তাদের সন্তানও জন্ম নেয়। কিন্তু অপু বিশ্বাস সবকিছু প্রকাশ করে দেয়ার পর দুজনের পথটা যেন দুদিকে চলে যায়। একইভাবে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের নায়িকা হন সংবাদ পাঠিকা শবনম ইয়াসমিন বুবলী। এরপর শাকিব-বুবলী জুটি গড়ে ওঠে এবং দুজনে এক ডজনের মতো সিনেমায় অভিনয় করেন। একসময় গোপনে তারাও বিয়ে করেন এবং বুবলীও সন্তানের মা হন। বর্তমানে অপু বিশ্বাস বা বুবলী—কারও সঙ্গেই নেই শাকিব খান। তবে এই দুই নায়িকার মুখোমুখি দেখা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঝগড়া যেন লেগেই থাকে। বছরের বিভিন্ন সময় তারা একে অপরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সমালোচনা করেছেন। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় কম উঠেনি।

আরশ-চমক

শুটিং সেটের একটি ঘটনা নিয়ে গত আগস্টে আলোচনায় আসেন তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরশ খান। শুরুতে অভিযোগ আনা হয়, চমক শুটিং সেটে নির্মাতা আদিব হাসান ও ইউনিটের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং শুটিং ফাসিয়ে ইউনিট ত্যাক করেন। এতে মোটা অঙ্কের লোকসান গুনতে হয় নির্মাতাকে। এরপর চমক পাল্টা অভিযোগ তুলেন সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও কম জলঘোলা হয়নি। অভিনেতা-অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো গুরুত্বের সাথে নিয়ে এ বিষয়ে সমাধানে আসে। তবে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের সমাধান না মেনে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সুনেরাহ-রাজ-তিশা

চলতি বছর হঠাৎ করে শরিফুল রাজ, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় নানারকম আলোচনা-সমালোচনা। এ নিয়ে তিন তারকার মধ্যে দেখা দেয় দূরত্বও। তিনজন তিনরকম মন্তব্য করেন। তিন বন্ধুর মধ্যকার ব্যক্তিগত ভিডিও কীভাবে প্রকাশ্যে এলো, তা নিয়ে রাজের ওপর ক্ষিপ্ত হন তানজিন তিশা। মদ্যপান অবস্থায় সুনেরাহ ও তিশার ভিডিও প্রকাশ্যে আসলে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

তানজিন তিশা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে নানা সময়ে নানাজনের সঙ্গে প্রেম নিয়েও কম গুঞ্জন শোনা যায়নি তার ক্ষেত্রে। সর্বশেষ চলতি বছর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটে। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। কিন্তু সব আলোচনাকে উড়িয়ে দিয়ে টপকে যান তিনি অন্য বিষয়ে। সাংবাদিককে ‘উড়িয়ে দেবেন’—তিশার এমন মন্তব্য পাওয়ার পর ঢাকার বিনোদন সাংবাদিকরা একত্রিত হয়ে মানববন্ধন করেন। সবশেষে তানজিন তিশা দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়ার পর ঘটনার সমাপ্তি ঘটে।

জায়েদ খান

সিনেমার কাজে আলোচনায় না আসলেও বিভিন্ন কথা ও ডিগবাজি দিয়ে বেশ আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। ‘নারী জায়েদ খানে আটকায়’ এমন মন্তব্য করে বেশ আলোচনায় আসেন তিনি। এ কথার কারণে তাকে আইনি নোটিশও পেতে হয়েছিল। বিষয়টি ধামাচাপা পড়লে নতুন করে ডিগবাজি দিয়ে আলোচনায় আসেন। আমেরিকায় একটি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছিলেন জায়েদ খান। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকে জায়েদ খান আরও বেশ কিছু অনুষ্ঠানে পারফরম্যান্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছেন, যার জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছুদিন আগে হেলিকপ্টারে করে ঢাকার বাইরে গিয়েও তিনি ডিগবাজি দেন। কেউ কেউ এখন তাকে ‘ডিগবাজি জায়েদ খান’ বলাও শুরু করেছে।

শিরিন শিলা

চলতি বছরের মার্চে ঢাকার ধামরাইয়ের একটি গ্রামে শুটিংয়ে গিয়েছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা। হঠাৎ সেখানে হাজির হন এক ভক্ত। অভিনেত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন। কিন্তু ওই ভক্ত শিলাকে চুমু দেন। অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং সেটে এমন কাণ্ড ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে যায়। এতে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে দেখা গেছে।

সেলিব্রেটি ক্রিকেট লিগ

প্রথমবারের মতো শোবিজের শিল্পীদের নিয়ে আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ। তবে শুরুতেই সমালোচিত হয় এই ক্রিকেট লীগ। প্রথমবারের মতো শিল্পীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যেখানে সেলিব্রেটিদের ক্রিকেট খেলাকে সবাই উপভোগ করেন, সেখানে মারামারির ঘটনাটি সবাইকে অবাক করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কাঁদা ছোড়াছুড়িও হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু মারামারির কারণে সেলিব্রেটি ক্রিকেট লিগের ভাবমূর্তিটা আর আগের মতো থাকেনি। শেষ মুহূর্তে দ্বন্ধের কারণে এ খেলা বন্ধ হয়ে যায়।

বুবলী-তাপস-মুন্নী

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর গোপন প্রেমের খবরে সরগরম ছিল অন্তর্জাল। তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, তাপস-বুবলীর গোপন প্রেমের কথা। বুবলীর কারণে তার সংসারে অশান্তি। এমন স্ট্যাটাস দেয়ার ১৪ মিনিট পর সেটি সরিয়ে নিয়ে পরের দিন মুন্নী আইডি হ্যাক হয়েছে দাবি করে আরেকটি স্ট্যাটাস দেন। এরপর বিষয়টি যখন সবাই ভুলতে বসে তখন অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর একটি অডিও রেকর্ড অন্তর্জালে তুমুলভাবে ছড়িয়ে যায়। এ নিয়ে কম জলঘোলা হয়নি। বিষয়টি আবার ভুলতে শুরু করে সবাই। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন তাপস-মুন্নী। ফের চর্চায় ঘটনাটি। সেখানে অপুকে দুষলেন মুন্নী। তার পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস তুলে ধরেছেন তিনটি পয়েন্ট। বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুকে অপু বিশ্বাস প্রথম পয়েন্টে লিখেছেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্ট—‘এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি’ আর তৃতীয় পয়েন্ট—‘স্ক্রিপ্ট অনেক দুর্বল।’ স্ট্যাটাসে অপু কারো নাম উল্লেখ না করলেও তাপস-মুন্নীকে ইঙ্গিত করেই এমন স্ট্যাটাস তা স্পষ্ট।

হুমায়রা হিমু

ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আচমকা হিমুর মৃত্যু ঘিরে দেখা দেয় রহস্য। কেননা সুরতহালে অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। এরপরই তার সাথে থাকা প্রেমিক রাফি হিমুর ব্যক্তিগত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ আর রহমান

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে। ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান। আর তা শুনে ক্ষুব্ধ হয় নেটিজেন, কাজী পরিবার এবং সঙ্গীত সংশ্লিষ্টরা। এ আর রহমানের নতুন আঙ্গিকে কম্পোজ করা কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানটি সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বা ব্লক করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ কাওসার এই নোটিশ পাঠান।

পপি

ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। চলতি বছরে সংসার জীবন নিয়ে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন। সম্প্রতি সন্তান ও স্বামীর পরিচয় নিয়ে ফের চর্চায় তিনি। নিউজজির অনুসন্ধানে বেরিয়ে আসে পপি তার সন্তানের নাম রেখেছে আয়াত। স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। এ নিয়ে পপি নীরব থাকলেও বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন আদনান কামাল। জানিয়েছেন তার ভালো বন্ধু। পরিচয় দীর্ঘ দিনের।

ভিনদেশি সিনেমা

দীর্ঘদিন ঢালিউডের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তি বন্ধ ছিল। দেশের প্রেক্ষাগৃহে যাতে ভিনদেশি সিনেমা মুক্তি না পায় তার জন্য ২০১৫ সালে কাফনের কাপড় পড়ে রাজপথে নেমেছিল দেশের তারকা শিল্পীরা। এরপর কেটে গেছে কয়েক বছর। কয়েকবার চেষ্টা করেও দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা আমদানি করতে ব্যর্থ হয়। তবে একসময় যারা ভিনদেশি সিনেমার বিপক্ষে ছিলেন তাদের অনেকেই এখন মুক্তির পক্ষে। সব বাধা বিপত্তি কাটিয়ে চলতি বছরের ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ফের মুক্তি পায় বিদেশি সিনেমা, বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’ দিয়েই শুরু। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর ফের দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ ‘মানুষ’ এবং ‘ডানকি’ নামের সিনেমাগুলো।

এছাড়াও ‘কেন্দে দিয়েছি’ বলে ভাইরাল হয় শিশুশিল্পী সিমরান লুবাবা। ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এর পরই এই অভিনয়শিল্পী অভিযোগকারী রাশেদা আক্তার লাজুকের স্বামী নির্মাতা ও প্রযোজক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। তবে দোদুল ও লাজুক জানান, জেবার অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া ঈদে সিনেমা মুক্তি ঘিরে শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি ও আফরান নিশো বিভিন্ন মন্তব্য করে চর্চায় ছিলেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছর শেষে সেরা তারা
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের শুরু। বছরের শেষ মুহূর্তে এসে বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। ট্রেন্ড বিশ্লেষণ ও অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকে প্রকাশ হওয়া জনপ্রিয় ও আলোচিত ভিডিওগুলো নিয়ে প্রকাশ করা হয়েছে এই তালিকা। প্লাটফর্মটিতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুয়া ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে। যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে  শীর্ষে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ। ‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তাদের ভিডিওগুলো। যেখানে রমজান প্রস্তুতি শেয়ার করেছেন সাফা কবির। ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরেছেন মেহজাবিীন, দুর্গা পূজার উৎসবের লুক শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম এবং অনির্বাণ কায়সার তুলে ধরেছেন বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর হৃদি শেখ শেয়ার করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এ ব্যাপারে টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত জানিয়েছেন, ২০২৩ সালে বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণে রোমাঞ্চিত আমরা। টিকটক এমন একটি প্লাটফর্মে পরিণত হয়েছে যে, এখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে।
বছর শেষে সেরা তারা
এবার ‘জামাল কুদু’ গানে নাচলেন সালমান খান
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের শুরু। আর সে উপলক্ষেই ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৭’ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বর্ষবরণ উপলক্ষে বিশেষ এপিসোড। যেখানে বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও মিকা সিং। এছাড়া উপস্থাপনায় সালমান খান সহ তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই সামনে এসেছে ‘বিগ বস’ এর নববর্ষ স্পেশাল শোয়ের টিজার। যেখানে বর্ষীয়ান ধর্মেন্দ্রকে ছেলে ববি দেওলের ‘অ্যানিমেল’ ছবির ভাইরাল গান ‘জামাল কুদু’তে নাচতে দেখা গেছে। ‘বিগ বস’ এর নতুন প্রমোয় দেখা গেছে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বিগ বসের মঞ্চে সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং অন্যান্যদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাচ্ছেন। যেখানে তারা সবাই মিলে ‘জামাল কুদু’ গানে নাচতে থাকেন। তবে ধর্মেন্দ্র মাথার বদলে মুখে করে কাচের গ্লাস ধরেন এবং ভারসাম্য বজায় রাখেন। এছাড়াও তিনি নিজের হাতের তালুর উপরও কাচের গ্লাস রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। তবে সালমান এবং অন্যান্যদের মাথায় গ্লাস রেখেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে দেখা যায়। যদিও সালমান খুব বেশিক্ষণ মাথায় গ্লাস ধরে রাখতে পারেননি, গ্লাসটি মাটিতে পরার আগেই ভাইজান সেটা হাতে ধরে ফেলেন। আরবাজ, সোহেল খান এবং মিকা সিংও একই ভাবে চেষ্টা চালিয়ে গেছেন। পুরো শোটি যে জমে উঠতে চলেছে তা বেশ স্পষ্ট প্রমোতেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’  সিনেমা মুক্তির পর থেকেই ববি দেওলের ‘জামাল কুদু’ সিকোয়েন্সটি নেট দুনিয়ায় ভাইরাল। ফেইসবুক, ইউটিউব আর স্যোশাল মিডিয়ায় এখন কেবলমাত্র এই গানের আধিপত্য।বলিউডের প্রথাগতসুর আর কথার বাইরে অনেকটা অন্য আমেজের এই গানটি রীতিমতো ঝড় তুলেছে দর্শক শ্রোতাদের মনে।
এবার ‘জামাল কুদু’ গানে নাচলেন সালমান খান
‘সেক্রেড গেমস’ করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি : রাজশ্রী
অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে আলোচনায় আসেন। নেটফ্লিক্সের ক্রাইম ড্রামাটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী সুভদ্রার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেক্রেড গেমসে দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন রাজশ্রী।  নগ্ন হয়ে পর্দায় এসে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। এরপরেই বেশ আলোচনায় উঠে এসেছিলেন অভিনেত্রী। তবে এরপর থেকেই হঠাৎ গায়েব রাজশ্রী! তবে এ বছর ‘ট্রায়াল বাই ফায়ার’-এ দেখা গেছে অভিনেত্রীকে। সিরিজটি দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে এখনও সেক্রেড গেমসের কারণেই আলোচিত রাজশ্রী। নওয়াজউদ্দিনের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ‘পর্ন অভিনেত্রী’র তকমাও দেওয়া হয়েছিল। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী। একটি সাম্প্রতিক কথোপকথনে, রাজশ্রী শেয়ার করেছেন যে ‘সেক্রেড গেমস’ থেকে তাঁর অন্তরঙ্গ দৃশ্যটি কেবল ভাইরালই হয়নি বরং এটিকে অপব্যবহার করা হয়েছে। তিনি বলেন, সেক্রেড গেমস প্রথম সিজনের পরে দৃশ্যটি ভাইরাল হয়েছিল এবং এটি ভিন্ন দিকে রূপ নিয়েছিল। আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, যদিও দৃশ্যটিতে নওয়াজউদ্দিন, পরিচালক অনুরাগ কাশ্যপ, সম্পাদক এবং ডিওপি জড়িত, কেউ তাদের কোনো প্রশ্ন করেনি। কেউ বলেনি যে নওয়াজও এটির অংশ ছিল, কেউ অনুরাগকে জিজ্ঞেস করেনি আপনি কেন এটি শুট করেছেন, কেউ সম্পাদককে জিজ্ঞেস করেনি আপনি কেন এটি এডিট করেছেন? একমাত্র ব্যক্তি যাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্নের মুখোমুখি করা হয়েছিল, সেটি আমি। কেন তুমি এটা করলে? এই প্রশ্নই ছোড়া হচ্ছিল আমার দিকে। একজন সাংবাদিক তখন লিখেছিলেন, একজন পর্ন অভিনেত্রী। আজ আমার পুরো পরিচয় শুধু সেক্রেড গেমস অভিনেত্রী হিসেবে। সেক্রেড গেমস করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি। এমনকি আমার ‘ট্রায়াল বাই ফায়ার’ও সেক্রেড গেমসের মতো দর্শকদের স্পর্শ করতে পারেনি। এর আগে, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে রাজশ্রী বলেছিলেন যে অন্তরঙ্গ দৃশ্যের চিত্রগ্রহণের সময় তিনি মোটেও অস্বস্তিবোধ করেননি। তিনি বলেছিলেন, আমি আনন্দিত যে আমি সুভদ্রার চরিত্রে অভিনয় করতে পেরেছি কারণ সে গাইতোন্ডের (নওয়াজউদ্দিন) জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি যা চিত্রিত করেছি তা হলো সম্মতিমূলক ভালোবাসা। দুর্ভাগ্যবশত, আমাদের সমাজ এ নিয়ে আলোচনা করতে চায় না। আমরা ঋতুস্রাবের কথা বলি না, সেক্স নিয়ে কথা বলতে চাই না। প্রসঙ্গত, এ বছর ‘ট্রায়াল বাই ফায়ার’-এ দেখা গেছে অভিনেত্রীকে। সিরিজটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন অভয় দেওল ও রাজেশ তাইলাংয়ের মতো অভিনেতা। ৭ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে প্রকাশ হয়েছে।
‘সেক্রেড গেমস’ করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি : রাজশ্রী
জয়ার সঙ্গে সুর মেলালেন তমা-সাবিলা
বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই নতুন বছরের শুরু। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসাব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় সবাই। নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হচ্ছেন তারকারা। নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি সতর্কতা অবলম্বন করার বার্তাও দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্ত ও অনুরাগীদের আতশবাজি বা পটকা, ফানুশ উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বেশ কয়েকজন তারকা। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক ভিডিও বার্তায় বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।  ভিডিও বার্তায় সবার উদ্দেশে জয়া বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছুটাছুটি করে, অনেকেই মারা যায়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এক পোস্টে লিখেছেন, নতুন বছরটা আতশবাজি না ফুটিয়ে, ফানুস না উড়িয়ে বরণ করে নিই। আমাদের উৎসবের কারণে যেন কোনো নিরীহ পশু-পাখির ক্ষতি না হয়। আসুন, সচেতনতা ও নিরাপত্তার সঙ্গে নতুন বছরকে বরণ করে নিই। একই বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী তমা মির্জাও। অ্যানিমেল রিসোর্স বাংলাদেশের একটি পোস্ট শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, আসছে নতুন বছর। উৎসবের অতিরিক্ত আয়োজন না হোক কারও ক্ষতির কারণ!
জয়ার সঙ্গে সুর মেলালেন তমা-সাবিলা
আমি নাচার সময় মেয়েরা ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিল : জায়েদ খান
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। প্রায়ই নানা কর্মকাণ্ডের জন্য আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। আলোচিত এই অভিনেতা সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটির একটি বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ক্র্যাফট কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে এই নায়কে মঘিরে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আয়োজিত অনুষ্ঠানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, তাই জায়েদ খানের জন্য ১৬ জন বডিগার্ড নিয়োগ করা হয়েছিল। তবুও শেষ পর্যন্ত জায়েদ খানকে দর্শকদের কাছ থেকে রক্ষা করতে পারেনি আয়োজকরা।  অনুষ্ঠান আয়োজক আয়শা আহমেদ জানান, আমরা মালয়েশিয়ায় বিজয় উৎসব আয়োজন করেছিলাম। এখানে আমরা তার জন্য ৪ জন পুলিশ ও ৪ জন সিভিলকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলাম। কিন্তু জায়েদ খান আসার আগে থেকেই এখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশি দর্শকেরা। তিনি বলেন, পরে আমরা আর ৮ জন দেহরক্ষী নিয়োগ দেই। দর্শকদের এতো চাপ, তারা জায়েদ খানকে একবার কাছ থেকে দেখবে, ছবি তুলবে এসব করতে গিয়ে ১৬ জন দেহরক্ষীও তাকে আর রক্ষা করতে পারেনি। যদিও এমন ঘটনা ঘটেছে। জায়েদ ভাইয়ের কাছে আমরা দুঃখও প্রকাশ করেছি। তবে ভাগ্য ভালো কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটেনি। এদিকে বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, এখানে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছিল। তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম। ১৬ জন বডিগার্ড ছিল কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া, আর আমি ভিড়ের মাঝখানে চাপের মধ্যে। পরে আমাকে গ্রিনরুমে ঢুকিয়ে কোনোরকম রক্ষা করা হয়। কিন্তু এসবকে ভালোবাসা হিসেবে নিয়েছি। সবচেয়ে বড় বিষয় আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিল। আমিও পাল্টা জবাব দিয়েছি।
আমি নাচার সময় মেয়েরা ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিল : জায়েদ খান
আরও পড়ুন
‘সেক্রেড গেমস’ করে পর্ন অভিনেত্রীর তকমা পেয়েছি : রাজশ্রী
আমি নাচার সময় মেয়েরা ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিল : জায়েদ খান
‘নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায় বিএনপি’
আপনাদের এক আঙুলের ছাপ আমার কপাল বদলে দেবে : মাহি (ভিডিও)