
নব্বই দশকের ক্রেজ রাহুল রায়। ১৯৯০ সালে ‘আশিকি’ ছবির মাধ্যমে বলিউডে আবির্ভাব ঘটে তার। এ ছবিতে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান রাহুল।
ছবিটি ব্যবসা সফলতার পাশাপাশি গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। রাহুল রায় ও অনু আগরওয়াল জুটিকে প্রথম ছবিতেই গ্রহণ করে দর্শক। বদলে যায় তাদের জীবন।
সেসময় রাহুল রায়ের হেয়ার স্টাইল ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে ভারত, বাংলাদেশসহ পশ্চিমা বিশ্বেও।
সেই রাহুল রায় এবার বিজেপিতে নাম লেখালেন। গতকাল শনিবার দিল্লিতে দলের সদর দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।
রাহুল জানান, যেভাবে নরেন্দ্র মোদী ও অমিত শাহ ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন ও এদেশ সম্পর্কে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি যেভাবে বদলে গিয়েছে তা অসাধারণ। বিজেপিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে গর্বিত তিনি।
আশিকি সুপারহিট হবার পর ১৯৯২ সালে ‘সপনে সাজান কে’ ছবিতে কারিশমার কাপুরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় আসেন রাহুল। এ ছবিটিও ছিল ব্লকবাস্টার। এ ছবির পর ৪০টি ছবি সাইন করেন তিনি, যা ছিল একটি রেকর্ড।
কিন্তু ভাগ্য আর সঙ্গ দেয়নি রাহুলকে। তার অভিনীত ছবিগুলো মুখ থুবড়ে পড়তে থাকে বক্স অফিসে। সুপারহিট থেকে মুহূর্তেই ফ্লপের তকমা জুড়ে যায় তার নামের পাশে।
এম




