শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ২১ এপ্রিল ২০২৪ , ১১:৫৮ পিএম


রাজধানী
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত হাসান মাহমুদ (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। 

গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, ছেনি ও সাবলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আসামির নাম-পরিচয় জানায়নি পুলিশ। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, সোমবার (২২ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন (১০ এপ্রিল) ভোরে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission