টাঙ্গাইলের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ মে ২০২৪ , ১২:০৩ এএম


টাঙ্গাইলের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা 
ছবি : আরটিভি

টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বঙ্গবীর কাদের সিদ্দিকী ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) আনারস ৫২ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনোয়ার মোল্লা (মোটরসাইকেল) পান ৪৫ হাজার ৬৮৫ ভোট। 

ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। 

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুহাম্মদ আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকমান হোসেন (মোটরসাইকেল) পান ৪১ হাজার ৯৩৫ ভোট৷ 

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। 

এর আগে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টা থেকে একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission