
তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ‘কুরুলুস উসমান’ অন্যতম। নতুন খবর হলো, এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে এসেছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন ঢাকায়। আর কোথায় দেখা হবে নিজের ভক্তদের সঙ্গে তা নিশ্চিত করলেন তিনি নিজেই।

শনিবার (২৫ মে) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে বুরাক অ্যাজিভিট বলেন, আমি আগামী ২৬ মে গুলশান ১ নম্বরে থাকব। আপনাদের সঙ্গে দেখা হবে।
জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট।

প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।




