
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘যদি একদিন’র ফেসবুক পেজ ফেরিফাইড হয়েছে। ছবিটির শুটিং শুরু হবার আগেই ফেসবুক কর্তৃক পেজটি স্বীকৃতি পেয়েছে।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘যদি একদিন’ ছবির শুটিং শিগগিরই শুরু হবে এমনটাই জানালেন নির্মাতা।
এ ব্যাপারে আরটিভি অনলাইনকে রাজ বললেন, নতুন ছবিতে অভিনেতা-অভিনেত্রী নিয়ে বড় একটা চমক থাকছে। তবে ছবিতে কে থাকছেন তা এখন কিছুই বলতে চাই না। শুটিং শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে এ নিয়ে সবাইকে জানাবো। এবারের ছবির গল্পই হচ্ছে আসল হিরো।
‘যদি একদিন’র ফেসবুক পেজের মাধ্যমে সার্বক্ষণিক ছবিটি সম্পর্কে নতুন তথ্য দেয়া হবে। এছাড়াও পোস্টার, টিজার, ট্রেইলার, শুটিংয়ের স্থিরচিত্রসহ ছবি সংক্রান্ত বিষয়গুলো দর্শকের সাথে শেয়ার করা হবে।
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রজাপতি, তারকাঁটা, সম্রাট ছবিগুলো প্রশংসিত হয়েছে।
এম/এসজে




