মারা গেছেন অভিনেতা মনির খান শিমুলের মা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৭:৫৪ পিএম


মারা গেছেন অভিনেতা মনির খান শিমুলের মা

জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুলের মা বেগম হোসনে আরা খানম মারা গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) রাত ৩টা ৫৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার পূর্বধলা থানার কাজলা গ্রামে পারিবারিক মসজিদে বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয় নেত্রকোনায় তার স্বামী প্রয়াত মর্তুজ আলি খানের কবরের পাশে।

বিজ্ঞাপন

ঢাকা ও নেত্রকোনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন মা বেগম হোসনে আরা খানম পাকিস্তান আমলে ইস্ট-পাকিস্তান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (ইপিসিআইসি) পরবর্তীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-তে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন।

এদিকে শিমুলের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেত্রকোনায়। শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission