
আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন সঙ্গীতশিল্পী রন্টি দাশ। পাত্রের নাম সাঈদ রহমান। তিনি ‘নোঙর’ নামের একটি ব্যান্ডের গিটারিস্ট। গত ৭ ডিসেম্বর বিয়ে করেন রন্টি-সাঈদ। এর আগে চলতি বছরের জুনে রন্টির আগের স্বামী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়।
পারিবারিকভাবেই সাঈদের সঙ্গে বিয়ে হয়েছে রন্টির। আবেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাঈদের পরিবারের লোকজন রন্টির বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। তারপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। রন্টির মেয়ে এখন মায়ের সঙ্গে থাকছে।
২০১১ সালের আগস্টে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদকে বিয়ে করেছিলেন রন্টি দাশ। বেশ কিছুদিন প্রেমের সম্পর্কের পর আবেদ-রন্টির বিয়ে হয়। কিন্তু বিয়ের দুই বছর থেকে তাদের দাম্পত্যজীবনে টানাপোড়েন চলতে থাকে। যার ফলে দুজনে বিচ্ছেদের পথ বেছে নেন।
সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর মাধ্যমে পরিচিতি পান রন্টি। ২০০৫ সালে প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যর্থ হলেও ২০০৬ সালের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন।
পরবর্তীতে স্টেজ শো, অ্যালবামে নিয়মিত গান করেছেন। মিষ্টি কণ্ঠে অনেকেরই হৃদয়ে জায়গা করে নেন এই শিল্পী। হয়ে উঠেন জনপ্রিয় তারকা। এখন গান নিয়ে ব্যস্ত রয়েছেন রন্টি। ‘নোঙর’ ব্যান্ডের সাথেও একাধিক স্টেজ শো’তে তাকে দেখা গেছে।
পিআর/পি




