
বছরজুড়ে নতুন নাটকে সরগরম ছিল নাট্যাঙ্গন। থিয়েটারপাড়ায় সবচেয়ে আলোচিত ছিল সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত নাটক ‘রিজওয়ান’ ও লোক নাট্যদলের ‘কঞ্জুস’ নাটকের ৭০০তম প্রদর্শনী। এছাড়া নাট্যোৎসব, পুরনো নাটকের নিয়মিত মঞ্চায়ন, বিদেশের মঞ্চে বাংলাদেশের নাটকের নিয়মিত প্রদর্শনীতে পুরো বছরই সরব ছিল দেশের নাট্যদলগুলো। নতুন বছরকে স্বাগত জানানোর আগে একটু ফিরে দেখা যাক। ২০১৭ সালের নতুন নাটক নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এ বছরে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চে আনে ‘ক্রীতদাসের হাসি’। এথিক নাট্যদল মঞ্চ আনে ‘চণ্ডীদাস’। দেশ নাটক মঞ্চে আনে ‘সুরগাঁও’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’। প্রাঙ্গণেমোর নাট্যদল ‘দাঁড়াও পথিকবর জন্ম যদি তব বঙ্গে’। বেঙ্গল থিয়েটার ‘জলপুত্র’।
ঢাকা থিয়েটার মঞ্চে আনে ‘আওয়ার কান্ট্রি ইজ গুড’। কাদামাটি ‘প্রেমলীলা’। নাট্যচক্র ‘মৃত্যুক্ষুধা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘হ্যামলেট’। শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চে আনে ‘চম্পাবতী’। বাংলাদেশ থিয়েটার ‘আমি’। সময় নাট্যদল মঞ্চে আনে ‘যযাতি’।
নাটবাঙলা মঞ্চে আনে ‘রিজওয়ান’। যশোরের বিবর্তন নাট্যদল মঞ্চে আনে ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’। মৌলিক নাট্যদল ‘সুবচন নির্বাসনে’। পদাতিক নাট্য সংসদ ‘গুনজান বিবির পালা’। বটতলা মঞ্চে আনে ‘বন্যথেরিয়াম’।
স্বপ্নদল মঞ্চে আনে ‘হেলেন কেলার’, থিয়েটার তোপখানা ‘তৃতীয় পুরুষ’, বুনন থিয়েটার ‘সিক্রেট অব হিস্ট্রি’, থিয়েটারওয়ালা রেপার্টরি ‘জবর আজব ভালবাসা’, মেঠোপথ থিয়েটার ‘অতঃপর মাধো’।
এছাড়া নবরূপে দেশ নাটক মঞ্চে আনে ‘নিত্যপুরাণ’, মহাকাল নাট্য সম্প্রদায় ‘শিবানী সুন্দরী’। পাশাপাশি ঢাকার বাইরেও বেশ কিছু নাট্যদল মঞ্চে এনেছে নতুন নাটক।

এ বছরের ১৫ ডিসেম্বর লোক নাট্যদলের ‘কঞ্জুস’ নাটকটির ৭০০তম প্রদর্শনী হয়। যা বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে প্রথম ঘটনা। ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে অনুবাদ করেন তারিক আনাম খান। নির্দেশনা দেন লিয়াকত আলী লাকী।
পিআর/এম




