ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বিনোদন জগতে এতো ডিভোর্স কোনো বছরেই হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক, আরটিভি অনলাইন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৭:৪২ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:৫৫ পিএম

‘কি আশায় বাঁধি খেলাঘর/বেদনার বালুচরে’ সঙ্গীতশিল্পী কিশোর কুমারের এই গানের লাইন দিয়েই লিখাটি শুরু করছি। মানুষ বিয়ে করে একটুকরো সুখের আশায়। কখনো সে সুখ পায়, আবার কখনো বা পায় না। কিন্তু ভালোবেসে বিয়ে করার পরও যখন সেই পরম সাধের সুখ মেলে না, তখন ডিভোর্সই হয় তার শেষ পরিণতি!

চলতি বছরের মতো এতো বেশি ডিভোর্স শোবিজ জগতে কোনো বছরেই দেখা যায়নি। কিন্তু এসব তারকার বেশির ভাগ ভালোবেসেই জীবনসঙ্গী বেছে নিয়েছিলেন। তবুও তাসের ঘরের মতো ভেঙে গেছে বেশ কয়েকজন তারকা দম্পতির সংসার। সমস্যাটা আসলে কোথায়? প্রশ্ন উঠেছে বারংবার। মিডিয়ার এই সমস্ত ডিভোর্সের খবর অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মনে খারাপ প্রভাব ফেলছে। অনেক তারকাই তাদের ভক্তদের কাছে পূজনীয় ও আদর্শের। তারকারা সাধারণ মানুষের ভালোবাসার মানুষ। তাইতো সম্পর্কের ক্ষেত্রে তারা হয়তো আরো একটু দায়িত্বশীল হতে পারেন। কারণ তাদের দেখেই মানুষ অনেক কিছু অনুসরণ করেন।

দার্শনিক বারট্রান্ড রাসেল বলেছেন, সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।

একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাসী হলে অনেক ক্ষেত্রেই মানুষ তার জীবনকে সহজ করে তুলতে পারেন। আগামী বছর আর কোনো ডিভোর্সের সংবাদ লিখতে হবে না সেই কামনায় চলুন পাঠক দেখে নেয়া যাক চলতি বছরের আলোচিত সব ডিভোর্সের সংবাদ।

সত্য হলো শাকিব-অপুর ডিভোর্সের গুঞ্জন

তারকা দম্পতি শাকিব-অপুকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কারণ চলতি বছরে তাদের নিয়ে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ চর্চা হয়েছে। বিষয়টি নিয়ে সবাই অবগত। গত ২২ নভেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের কাগজ পাঠান তার স্বামী চিত্রনায়ক শাকিব খান। কিন্তু এই সংবাদ চাউর হয় ডিসেম্বরে এসে। নোটিশে শাকিব ডিভোর্সের দু’টি কারণ দেখিয়েছেন। শাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে ‘কথিত’ বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেনে, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান।

উল্লেখ্য, শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু।

ভেঙে গেলো তাহসান-মিথিলার সংসার

তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা। তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০০৪ সালে। তখন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হন ২০০৬ সালে। সেসময় তাহসানের বয়স ছিল ২৬ এবং মিথিলার ২৩। চলতি বছর মে মাসে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাহসান ডিভোর্সের কথা জানান। ডিভোর্সের পর মিথিলা জানান, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। ক্যারিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না। অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। তাহসান-মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। মেয়েটি এখন মিথিলার কাছেই আছে।

টিকলো না স্পর্শিয়া-রাফসানের দাম্পত্য

মডেল-অভিনেত্রী স্পর্শিয়া ও তরুণ নির্মাতা রাফসান বিয়ে করেছিলেন ২০১৫ সালের ১ অক্টোবর। কিন্তু শেষ পর্যন্ত দাম্পত্য কলহের জের ধরে ২১ আগস্ট তাদের ডিভোর্স হয়।

নাটকীয় ডিভোর্স মিলার

টানা ১০ বছর প্রেমের পর এ বছর ১২ মে আনুষ্ঠানিকভাবেই বিয়ে হয় সঙ্গীতশিল্পী মিলা ও বৈমানিক পারভেজ সানজারির। সেপ্টেম্বর মাসে তাদের ডিভোর্স নিয়ে খবর বের হলেও তা গুজব বলে উড়িয়ে দেন মিলা। অবশেষে ফেসবুক স্ট্যাটাসে স্বামীর সঙ্গে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেন মিলা। শুধু এখানেই শেষ না সাবেক স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেছেন তিনি। এ মামলায় পারভেজকে কারাগারের থাকতে হয়েছে। এখন তিনি জামিনে আছেন।

রায়হান-নোভার ডিভোর্স

দেড় বছর প্রেম করে ২০১১ সালের ১১ নভেম্বর বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্য নির্মাতা রায়হান খান ও অভিনেত্রী নোভা। ছয় বছর সংসার করার পর গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজী অফিসে তারা পরস্পরকে ডিভোর্স দেন। এরই মধ্যে একটি করপোরেট কোম্পানিতে চাকরি নিয়েছেন নোভা। নতুন অঙ্গনে ভালোভাবে কাজের জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি।

ডিভোর্স নিয়ে নোভা জানান, আমাদের নিজেদের সিদ্ধান্তে এই বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা খুব ভালো বন্ধু। আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে। তিনি আরো জানান, কিছু সমস্যা তো ছিলই। আমাদের ছেলে সান্নিধ্য বড় হচ্ছে। আমি চাইনি এ সমস্যাগুলো সান্নিধ্যকে স্পর্শ করুক। বাবার প্রতি ওর শ্রদ্ধা যেন এতটুকু নষ্ট না হয়। তাই সময় থাকতেই আমরা আলোচনা করে দূরে সরে গেছি।

উল্লেখ্য, রায়হান খান ও নোভার সংসারে রয়েছে এক সন্তান। ২০১৩ সালের ২৮ জুলাই তাদের ঘরে জন্ম নেয় রাফাজ রায়হান।

প্রকাশ্যে বাঁধনের ডিভোর্স

২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথম দু'বছর ভালোই চলছিল দাম্পত্যজীবন। তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সায়রা। কিন্তু ৩ বছরের মাথায় মাশরুর-বাঁধনের সংসারে লাগে ভাঙনের ঢেউ। ২০১৪ সালের আগস্টে তারা কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। গত ৫ বছর ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে রয়েছেন বাঁধন। সম্প্রতি তাঁর স্বামী মাশরুর সিদ্দিকী ফের বিয়ে করেছেন। চলতি বছর বাঁধন-মাশরুরের ডিভোর্সের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।

এদিকে সন্তান কার সঙ্গে থাকবে এ নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। বাবা মাশরুর সিদ্দিকী চান সন্তান তার সঙ্গে থাকুক। এদিকে মা বাঁধনও চান মেয়েকে নিজের মতো বড় করতে। এ নিয়ে চলতি বছরের ৩ আগস্ট পারিবারিক আদালতে মামলা করেছেন অভিনেত্রী বাঁধন।

আলাদা থাকছেন শখ-নিলয়

এক সঙ্গে বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে পরিচয় আনিকা কবির শখ ও নিলয় আলমগীরের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। মাঝে অবশ্য ব্রেকআপও হয়েছিল দুজনের। তবে শেষ পর্যন্ত ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, এই দুই তারকা দম্পতি এক ছাদের তলায় থাকছেন না। ডিভোর্সেরও প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ শখ-নিলয় দুজনেই।

এম/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজর কেড়েছেন শাহরুখ কন্যা
বলিউড কিং শাহরুখ খানের মেয়ে বলে জন্ম সূত্রেই বনে গেছেন তারকা। তাই যে কোনো পার্টি-অনুষ্ঠানে মধ্যমণি হয়ে উঠেন শাহরুখ কন্যা সুহানা খান। তার প্রতি মানুষের কৌতূহলের শেষ নেই। সুহানার বয়স এখনো ১৮ পার হয়নি। বলিউডের সিনেমাতেও অভিনয় করেননি। তবে শাহরুখ খানের সঙ্গে মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে দেখা যায় তাকে। এবার এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে হাজির হয়ে নজর কেড়েছেন সুহানা। আকর্ষণীয় সাজে বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে শাহরুখ কন্যার মোহনীয় রূপ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবার পর রীতিমতো ভাইরাল হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠান ছিল দিল্লিতে। সুহানাকে দেখে বোঝার উপায় ছিল না যে তার বয়স মাত্র ১৭। সোনালি লেহেঙ্গায় বেশ লাবণ্যময়ী লাগছিল সুহানাকে। সেই ছবি দেখে অনেকেই প্রশংসা করেছেন। এছাড়া কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সুহানার গোসলের ছবি। সুহানা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ করেছিলেন। এরপর সেই ছবি নিয়ে নানারকম খবর প্রকাশ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। বলিউডের সিনেমায় অভিনয় না করলেও মঞ্চনাটকে অভিনয় করেন সুহানা। মুম্বাইয়ের একটি নাটকের দলের সঙ্গে যুক্ত আছেন সুহানা। ‘সিন্ডারেলা’ নাটকের অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। নাটকের ভিডিও দেখে কেউ কেউ সুহানাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয় বলে জানা গেছে। তবে শাহরুখ চান না তার মেয়ে এখনই সিনেমায় আসুক। পিআর/এসএস
নজর কেড়েছেন শাহরুখ কন্যা
পাঁচ মাস পরেই নাবিলার বিয়ে
শোবিজের জনপ্রিয় উপস্থাপিকা ও ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ে করতে যাচ্ছেন। তার বরের নাম জোবাইদুল হক। পেশায় একজন ব্যাংকার। দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী এপ্রিলের ২৬ তারিখ হবে বিয়ের আনুষ্ঠানিকতা এমনটাই জানালেন নাবিলা। নাবিলা বলেন, ‘আমাদের দু’জনার পরিচয় প্রায় ১৮ বছরের। বলতে পারেন আমরা দুজনেই দু’জনার প্রথম প্রেম। আমরা যখন জেদ্দায় থাকতাম, ওদের পরিবারও সেখানে থাকত। দুজনে একই স্কুলে পড়তাম। তখন থেকে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। তবে কল্পনাও করিনি এতদিন পর আমাদের সেই প্রেমের সফল পরিণতি হবে। সবার কাছে দোয়া চাই।’ বাবার চাকরি সূত্রে নাবিলার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তার কৈশোর কেটেছে জেদ্দা শহরে। এসএসসি পাসের পর জেদ্দা থেকে নাবিলা স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন। অন্যদিকে নাবিলার হবু বর জোবাইদুল হকের কৈশোরও কেটেছে জেদ্দায়, তার বাবার চাকরি করতেন সেখানে। এখন তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। ২০০৬ সালে বাংলাভিশনের এবং ক্লাসের বাইরে নামে একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে শোবিজে নাবিলার পথচলা শুরু হয়। এরপর তিনি এনটিভির লাইভ কুইজ অনুষ্ঠান ‘জানার আছে বলার আছে’ এবং বাংলাভিশনে ‘মিউজিক টুগেদার’। এছাড়া আরটিভিতে প্রচারিত ‘এক্সট্রা ইনিংস’ পরবর্তী সময়ে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড লাকি লাইন’ ও এশিয়ান টিভির ‘স্টার ডান্স’সহ অসংখ্য অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এম/সি
পাঁচ মাস পরেই নাবিলার বিয়ে
দীপিকার পাশে দাঁড়ালেন দাউদ ইব্রাহিম!
অবশেষে ছাড়পত্র পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত বলিউডের তুমুল আলোচিত সিনেমা ‘পদ্মাবতী’। তবে সিনেমাটির নাম বদলে ফেলতে হয়েছে। গত শনিবার সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ভারতীয় চলচ্চিত্র সেন্সরবোর্ড। তবে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ রাখা হয়েছে। এই সিনেমাটির ছাড়পত্র পাওয়ার পেছনে নাকি বলিউডের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের হাত রয়েছে। মূলত ডনের চাপেই সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত একটি খবরে এই তথ্য জানা গেছে। তবে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র দেয়ার সঙ্গে কিছু দৃশ্য পরিবর্তন করারও পরামর্শ দেয়া হয়েছে। পরিচালক সেই দৃশ্যগুলো পরিবর্তনগুলো করতে সম্মত হয়েছেন। এদিকে আন্দোলনরত কার্ণি সেনা অভিযোগ করেছে, দাউদ ইব্রাহিমের চাপে ছবিটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে বোর্ড। এই সিনেমার মুক্তি দেশের জন্য মঙ্গলজনক হবে না। তাই রাজস্থানের যে হলেই এই ছবিটি  চলবে, তা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন কার্ণি সেনার প্রেসিডেন্ট সুখদেব সিং গোগামেড়ি। মূলত এই কার্ণি সেনার চাপেই ‘পদ্মাবতী’র মুক্তি পেছানো হয়। পরিচালক সঞ্জয় লীলা বানশালীর শুটিং সেটে গিয়েও হামলা করা হয়। পরবর্তীতে ছবিটিকে ঘিরে ভারতজুড়ে শুরু হয় অস্থিরতা। একাধিক রাজ্যের মূখ্যমন্ত্রীরা ছবিটিকে নিয়ে মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ছবিটির প্রিমিয়ার করার জন্য আমন্ত্রণ জানান। একইসঙ্গে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই ছবিটিকে মুক্তি দেয়ার জন্য সুপারিশ করেন। নানা বিতর্কের পর এবার প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেলো ছবিটি। পিআর/এম
দীপিকার পাশে দাঁড়ালেন দাউদ ইব্রাহিম!
কিন্তু শাকিব তুমি কী করছো?
তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার এখন ভাঙনের পথে। এরইমধ্যে অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন শাকিব খান। তবে বিষয়টি মানতেই পারছেন না এক সময়ের নাম্বার ওয়ান নায়ক ওমর সানী। শাকিব-অপুকে উদ্দেশ্য করে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস লিখেছেন তিনি। আরটিভি অনলাইনের পাঠকদের জন্য ওমর সানীর স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো। ওমর সানী লিখেছেন, শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে, সোহান সাহেবের (পরিচালক সোহানুর রহমান সোহান) ছবিতে আমার শ্যালিকা ইরিনের নায়ক হয়ে। তাকে (শাকিব) আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব সুন্দর একটি সংসার করুক, স্ত্রী-সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে, যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলে মনে হয় এত মায়াবী শিশু আর হয়না। শাকিবের একজন স্ত্রী আছে, সেও সিনেমার নায়িকা। কিন্তু শাকিব তুমি কি করছো? এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছ? তুমি কি চাও জয় তার বাবার আদর না পাক? অপু তার স্বামীর সোহাগ বঞ্চিত হোক? আমি ও মৌসুমী ক্যারিয়ারের শীর্ষ সময়ে বিয়ে করেছিলাম, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমরা কি নিজেদের ভালোবাসার কথা দেশবাসীকে, ভক্তদের জানাইনি? আমাদের ভক্তরা তা সাদরে গ্রহণ করেছে। আমাদের ভালোবেসেছে, আজো বাসছে। মৌসুমী আজো দেশের প্রধান নায়িকা। আমাদের দুই সন্তান এতদিন পরেও তাদের বাবা-মায়ের আদর, শাসন, স্নেহ পাচ্ছে। আমি চাই তুমি ও তোমার স্ত্রী তোমাদের দায়িত্ব পালন করবে জয়ের প্রতি। অপুর প্রতি আমার উপদেশ, তুমি স্বামী-সংসারে মন দাও। মেয়েদের বড় অলংকার তার স্বামী, স্বামীর অহংকার তার স্ত্রী। এ অলংকার, এ অহংকার রক্ষা করতে হবে তোমাদেরকেই। ক্যারিয়ারের চেয়েও অনেকসময় বড় হয় সংসার, ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, পরিশ্রম করলে সব একসুতোয় গেঁথে যাবে। যে মালা কারো কানকথায় ছিঁড়বে না। আমি চাই তুমি সংসার করে যাও একজন আদর্শ স্ত্রীর মতো। তোমরা দুজনেই আমাদের প্রিয়, স্নেহভাজন। তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি, তোমরা সব ভুলে গিয়ে এক হয়ে যাও। জয়ের দিকে চেয়ে, তোমাদের ভক্ত দর্শকের দিকে চেয়ে। জয়ের জয় হোক, ভালোবাসার জয় হোক। এম/পিআর
কিন্তু শাকিব তুমি কী করছো?
দিশার খোলামেলা ছবি তুললেন কে?
হালের ক্রেজ দিশা পাটানি খুব একটা বেশি সিনেমায় কাজ না করলেও অল্প সময়েই এসেছেন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই নিজের ছবি শেয়ার করেন দিশা। সেখানেই নিজের আপডেট ভক্তদের মাঝে শেয়ার করেন তিনি। ভালো লাগার মুহূর্তের ছবি পোস্ট করে আনন্দ পান দিশা। গেলো শনিবার তেমনই একটি ছবি পোস্ট করেছেন দিশা। বছরের শেষ কয়েকটা দিন ছুটির মেজাজে থাকতে চেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে বালির উপর সাদা বিকিনি পরা অবস্থায় বসে আছেন নায়িকা। একাকি সমুদ্রের নীল জল ও বিশালতা মুগ্ধ হয়ে দেখছেন। তবে লোকেশন নিয়ে সরাসরি কিছু না জানালেও, ধারণা করা হচ্ছে ছবিটি শ্রীলঙ্কার কোনো সমুদ্রসৈকতের ধারে। ভারতীয় গণমাধ্যমে কারণ হিসেবে বলা হয়েছে, দিন কয়েক আগেই টাইগার শ্রফের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল তাকে। দিশা জানিয়েছিলেন, বর্ষবরণ করতে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে যাচ্ছেন তিনি। এদিকে বলিউডে গুঞ্জন আছে টাইগার ও দিশার মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছে। আর তাইতো নিন্দুকেরা বলছেন তাহলে কি সমুদ্রের তীরে বসে দিশার এমন খোলামেলা ছবি টাইগারেরই তোলা? তবে বিষয়টি নিয়ে টাইগার-দিশার কেউই কোনো মন্তব্য করেননি। এম/পি
দিশার খোলামেলা ছবি তুললেন কে?