যে কারণে ‘দিলবার’ গানের সঙ্গে নাচতে নারাজ ছিলেন নোরা

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০২ নভেম্বর ২০২৪ , ০৩:১৯ পিএম


যে কারণে ‘দিলবার’ গানের সঙ্গে নাচতে নারাজ ছিলেন নোরা
নোরা ফাতেহি

নাচ দিয়ে বরাবরই দর্শকদের মনে ঝড় তোলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তবে অভিনয়েও কম যান না তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।   

বিজ্ঞাপন

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’ ও ‘গারমি’র মতো জনপ্রিয় গানে কোমর দুলিয়ে সবার নজর কাড়েন নোরা। বিশেষ করে ‘দিলবার’ গানটি। কেননা, এই গান দিয়েই দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান তিনি। কিন্তু সেই ‘দিলবার’ গানেই নাকি নাচতে নারাজ ছিলেন নোরা।  

‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে নেচে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল নোরা। অভিনেত্রীর নাচে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা।  আর এই গান নিয়েই তিক্ত অভিজ্ঞতা রয়েছে নোরার।

বিজ্ঞাপন

জানা গেছে, ‘দিলবার’ গানের সঙ্গে নাচতে রাজি ছিলেন না তিনি। তাকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল! যা পরতে রাজি হননি তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নোরা বলেন, এই গানে নাচার জন্য নাকি পারিশ্রমিকও পাননি তিনি। তার সঙ্গে ব্লাউজের মাপ দেখে অবাক হয়ে যান অভিনেত্রী।

বিজ্ঞাপন

নোরা বলেন, আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই যৌন আবেদন রয়েছে। কিন্তু সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।

তবে গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়। সেটা পরে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী। তবে আগে যে ব্লাউজটা দেওয়া হয়েছিল, সেটা পরতেই পারতেন না তিনি। এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন।

বিজ্ঞাপন

পারিশ্রমিকের প্রসঙ্গে নোরা বলেন, অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।

প্রসঙ্গত, সর্বশেষ ‘মাডগাও এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে নোরাকে। বর্তমানে অভিনেত্রীর হাতে আরও দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ড্যান্সিং ড্যাড’র।


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission