ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

‘এ প্রজন্মের মাঝে অস্থিরতা বেশি’

পাভেল রহমান

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১০:১৯ পিএম
ছবি : সংগৃহীত

১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের নাট্য শিক্ষার প্রথম বেসরকারি প্রতিষ্ঠান থিয়েটার স্কুল। শুরু থেকে দীর্ঘ সময় স্কুলটির অধ্যক্ষ হিসেবে যুক্ত ছিলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। ২০০৮ সালে নাট্যব্যক্তিত্ব আব্দল্লাহ-আল-মামুন প্রয়াত হন। তার প্রতি সম্মান রেখে থিয়েটার স্কুলের নতুন নামকরণ করা হয় আব্দুল্লাহ-আল-মামুন থিয়েটার স্কুল। কবীর চৌধুরীর প্রয়াণের পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।

‘আলোকশিখা জ্বলুক প্রাণে’- প্রতিপাদ্য নিয়ে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। ২৭ বছর পূর্তি উৎসবটি মূলত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। এমনটাই জানিয়েছেন উৎসব আহ্বায়ক আপন আহসান। থিয়েটার স্কুলের নানা বিষয় নিয়ে আরটিভি অনলাইনের মুখোমুখি হয়েছিলেন রামেন্দু মজুমদার। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভাষা বিকৃতির প্রতিবাদে নাটক

--------------------------------------------------------

থিয়েটার স্কুলের ২৭ বছর। এই বিষয়ে জানতে চাই?

একটা স্কুলকে ২৭ বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া একটু কঠিনই। এখন পর্যন্ত ২৭টি ব্যাচ বেরিয়েছে এই স্কুল থেকে। এক হাজারের বেশি শিক্ষার্থী থিয়েটার বিষয়ক প্রশিক্ষণ নিয়েছে। তারা বিভিন্ন থিয়েটার দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। কেউ কেউ থিয়েটার করছে না, কিন্তু তারা আমাদের চিন্তার সঙ্গে আছে। আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কেউ কেউ মিডিয়ায় কাজ করে সাফল্য দেখিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া।

এই স্কুলের বর্তমান অবস্থা নিয়ে যদি বলেন?

এখন স্কুলটি চালাতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে। এ প্রজন্মের মাঝে একটু অস্থিরতা বেশি। এক বছর মেয়াদি কোর্স করতে অনেকের মাঝে অনিহা দেখেছি। তাই গত বছর থেকে আমরা কোর্সটিকে ছয় মাস মেয়াদি করেছি। আগে সপ্তাহে ক্লাস হতো তিন দিন, এখন সপ্তাহে দুই দিন ক্লাস পরিচালনা করছি।

নতুন পরিকল্পনা কি?

থিয়েটার স্কুল নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে স্কুলটি যেন নিজস্ব একটি ভবনে স্থানান্তরিত হতে পারে। এর জন্য সরকারের কাছে আমরা একটা জায়গার বরাদ্ধ চেয়েছি। আমরা স্কুলটিকে একটি স্থায়ী জায়গা গড়ে দিতে চাই। এর জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করি। এখন মহিলা সমিতি ভবনের চতুর্থ তলায় ফ্লোর ভাড়া নিয়ে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে। দেশের খ্যাতনামা শিক্ষকেরা এই স্কুলে ক্লাস নিচ্ছেন।

২৭ বছর পূর্তি উৎসবের আয়োজনে কি থাকবে?

‘আলোকশিখা জ্বলুক প্রাণে’- প্রতিপাদ্য নিয়ে ১৯ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সকাল সাড়ে ১০টায় ‘চিরায়ত নাট্যরীতি ও সমকালীন প্রযোজনা নীরিক্ষা’ বিষয়ক সেমিনারে বক্তব্য উপস্থাপন করবেন অধ্যাপক আবদুস সেলিম। আলোচনায় অংশ নেবেন দেশের গুণী নাট্যজনরা। দুপরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দ-আড্ডায় অংশ নেবেন। বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। সন্ধ্যা ৬টায় উৎসবের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করবেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী দীপন সরকার, নৃত্য পরিবেশন করবেন পূজা সেনগুপ্ত। সবশেষে নাটকের গান ও নাটিকা মঞ্চায়িত করবে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

একনজরে থিয়েটার স্কুল

বাংলাদেশের নাট্য শিক্ষার প্রথম বেসরকারি প্রতিষ্ঠান থিয়েটার স্কুল। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে কবীর চৌধুরী স্কুলটির অধ্যক্ষ ছিলেন। শিক্ষক হিসেবে এই পর্যন্ত যুক্ত ছিলেন বা আছেন দেশের প্রায় অর্ধশতাধিক প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক। এই স্কুল থেকে কোর্স সম্পন্ন করে অনেক শিক্ষার্থীই এখন নাট্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আক্তারুজ্জামান, জাহিদ রিপন, অভিনশয়শিল্পী শিরিন বকুল, ত্রপা মজুমদার, নাট্যকার ও অভিনেতা প্রশান্ত হালদার, নাট্যনির্দেশক সাইফ সুমন, আপন আহসান, শামীমা শওকত লাভলী, মারুফ কবির, তানভীন সুইটি, তানিয়া হোসাইন, পূজা সেনগুপ্ত, আবিদ মল্লিক, তামান্না তিথি, দীপন সরকার, জয়িতা মহলানবিশ। থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন ঘটাতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় থিয়েটার স্কুল প্রাক্তনী। এরইমধ্যে প্রাক্তনীর ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীরা ২০০৯ সালে মঞ্চে আনে কবীর চৌধুরীর অনুবাদে আতাউর রহমানের নির্দেশনায় বিশ্বখ্যাত নাট্যকার স্যাময়েল বেকেটের নাটক ‘ওয়েটিং ফর গডো’। তারপর ২০১৪ সালে দ্বিতীয় প্রযোজনা বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ মঞ্চে আনে প্রাক্তনী। নির্দেশনা দেন জয়িতা মহলানবিশ।

আরও পড়ুন:

পিআর/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার ভালো বন্ধু কে?
মেয়েটি দীপিকা পাড়ুকোনের মতই প্রতিভাবান। ভারতের প্রথম দশ জন নারী গল্ফারের মধ্যে তার নাম আছে। বলা যায় দীপিকার ভালো ভক্ত এবং একই সঙ্গে বন্ধু। নাম আনিশা পাড়ুকোন। দীপিকা পাডুকোনের ছোট বোন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার সঙ্গে ছবি দেখে ভক্তদের মাঝে কৌতূহল জাগে, আলোচনা হয়। মাঝে মাঝে সংবাদের শিরোনামও হন তিনি। তবে সব সময় দীপিকার বোন হিসেবে নয়। নিজের গুণের জন্যই তিনি শিরোনামে আসেন। এই তরুণী একজন পেশাদার গল্ফার। তিনি রাজ্য স্তরে বাস্কেটবল ও জাতীয় স্তরে ক্রিকেটও খেলেন। মাত্র দশ বছর বয়স থেকে খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আনিশা। এছাড়া একটি সংস্থার অধীনে দিদি দীপিকার সঙ্গে মানসিক অবসাদগ্রস্ততায় ভোগা রোগীদের নিয়ে কাজ করেন তিনি। তিনি মনে করেন, সবটাই সম্ভব হয়েছে বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও দিদি দীপিকা পাডুকোনের জন্য।   জিএ/পি
দীপিকার ভালো বন্ধু কে?
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
কানাডার হাসপাতালে কাদের খান সুস্থ আছেন৷ অভিনেতার ছেলে সরফরাজ খান বাবার মৃত্যুর গুজব থামিয়েছেন৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রোববার রাতে সরফরাজ খান বলেন, ‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে আছেন। এখন সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন৷ তাকে স্পেশাল ভেন্টিলেশন থেকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ রোববার বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন সুতরাং ভক্তরা ভুয়া তথ্যকে সহজে বিশ্বাস করেছিলেন। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করেন। তবে গণমাধ্যমকে দেওয়া বার্তায় সরফরাজ খান সব ধোঁয়াশা পরিষ্কার করেন।  কাদের খানের অসুস্থতার পর থেকে তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত ছিলেন। গত শুক্রবার টুইট করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লেখেন, ‘কাদের খান...এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’ বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ বার্ধক্যের সময়টা ছেলে সরফরাজ ও ছেলের বউ সহিস্তার সঙ্গে কানাডায় পার করছিলেন তিনি৷ এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কাদের খান ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।   জিএ/পি
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে আরটিভির বিশেষ আয়োজন ‘ক্লাব এশিয়া মনের মানুষ’ অনুষ্ঠানে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। একই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আজ ৩১ ডিসেম্বর, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গানে-গানে নতুন বছরের প্রথম প্রহর মাতিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় এবং তার ব্যান্ড 'দ্যা অনুপম রায় ব্যান্ড' ঢাকায় আসছেন। অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। থার্টি ফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন বলেও জানান তিনি। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খান দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।   আরএস/জিএ/এসআর  
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে নভেম্বরে রনবীর সিংয়ের সঙ্গে মাত্র ৪৫ জন শুভাকাঙ্ক্ষী নিয়ে গিঁট বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এক সঙ্গে পথ চলার এই সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, ইন্ডিয়ার একটি ম্যাগাজিনকে এমন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাবত মুক্তি পাওয়ার পর পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের কাজ সম্পন্ন করেন। চুপিসারে বিয়ের কাজ শেষ হয়।  নব দম্পতি বিয়ের ছবি সহজলভ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে চাননি। এজন্য অনেক বিষয় ভক্তদের অজানা থেকে যায়। তবে চলচ্চিত্র শিল্পের দুই বৃহত্তম তারকা লেক কমোর সুদৃশ্য স্থানে যখন বিয়ের কাজ সম্পন্ন করেন, ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। যদিও দুজনের প্রেম বিষয়ে ভক্তরা টুকিটাকি জানতেন, তবে কবে বিয়ে করবেন কারা কারা সে অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টি একদম অজানা ছিল। দীপিকা অবশ্য সব ধোঁয়াশা মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, আমি পদ্মাবতের পরে তাকে (রণবীর) বিয়ে করার কথা ভাবতাম। আমরা জানতাম যে এটি ঘটতে যাচ্ছে, এটি ছিল সময়ের ব্যাপার। যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই মনে হয় সময়টি এসে গেছে।' দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত মুক্তি পায় এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। অর্থাৎ সেই সময়েই তিনি ৬ বছর ধরে ঝুলে থাকা প্রেমের শেষ পরিণতির কথা ভাবেন। অবশেষে নভেম্বরে ডেটিং জীবনের পরিসমাপ্তি ঘটান দীপিকা-রণবীর।   জিএ/এসআর  
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
নির্বাচনের আমেজ থেকে বাদ যাননি নায়ক শাকিব খান। আজ (রোববার) বিকেলে মা রেজেয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি। বিকেল পৌনে চারটার দিকে শাকিব ভোট কেন্দ্রে যান। শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। বিকেলে রিকশায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান তিনি। ভোট প্রদান শেষ করে হাসিমুখে বেরিয়ে আসেন তিনি। জানা গেছে, শাকিব এবং তার মা বিকেলে ভোট দিতে গেলেও শাকিবের বাবা ভোট দিয়েছেন দুপুরের আগেই। রিকশা চড়ে ভোট দেয়া প্রসঙ্গে বাংলা সিনেমায় এই সুপারস্টার বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রিকশা, বাইক এসব চড়ে বড় হয়েছি। বাসার পাশেই ভোট কেন্দ্র। সেজন্য মাকে নিয়ে রিকশায় চড়ে ভোট কেন্দ্রে এলাম।   তিনি আরও বলেন, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইনে ভোট দিতে যাচ্ছে। আরও একটা জিনিস ভালো লেগেছে, ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। শাকিব খানের আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক। ধানের শীষ প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আন্দালিব রহমান পার্থ। দুপুরের পরেই ওই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে পার্থ নির্বাচন বর্জন করেন। ডি/জেএইচ
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
আরও পড়ুন
‘আইটিআই পদক’ পেলেন রামেন্দু মজুমদার
জন্মদিন ঘটা করে আয়োজন বিব্রতকর: রামেন্দু মজুমদার
মঞ্চে আসছে থিয়েটার স্কুলের ‘ডাকঘর’