
‘আমার বিরুদ্ধে জেসিয়া ইসলাম অভিযোগ করেনি। আমরা এখনো একসঙ্গে আছি। তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। মিস বাংলাদেশ শুরুর সময় থেকেই তার এই ফেসবুক আইডি হ্যাকড হয়ে আছে। আর চ্যাটিং কথোপকথন ১০০ ভাগ ফেইক। এটা খুবই সাধারণ বিষয়।’ এমন মন্তব্য করলেন সালমান মুক্তাদির।
বৃহস্পতিবার দিনগত রাতে জেসিয়া ইসলাম নামের একটি আইডি থেকে সালমান মুক্তাদিরের সঙ্গে চ্যাটিংয়ের কিছু স্ক্রিণ শট প্রকাশ করে একটি স্ট্যাটাস লিখা হয়।
সেই স্ট্যাটাসে লিখা হয়, ‘তুমি আমার সঙ্গে যা কিছু করেছ, আমি কখনও তোমাকে ক্ষমা করব না। তুমি আমার হৃদয় নিয়ে খেলেছ, যেমনটা তুমি অনেক মেয়ের সঙ্গে খেল। এসব বন্ধ কর সালমান! এভাবে কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে? কত?’
সেই স্ট্যাটাস ও চ্যাটিং স্ক্রিণ শট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আরটিভি অনলাইনের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে জেসিয়া ইসলাম ও সালমান মুক্তাদিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তারা কেউ ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে সালমান মুক্তাদির তার ফেসবুক আইডি ও পেইজ থেকে স্ট্যাটাস লিখে নিজের অবস্থান ব্যাখা করেন। তিনি দাবি করেন, জেসিয়া ইসলাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।
এদিকে জেসিয়া নামের আরেকটি ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় জেসিয়া বলেন, মিস বাংলাদেশ প্রতিযোগিতার সময় থেকেই আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে।

মিস ওয়ার্ল্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান জেসিয়া ইসলাম। তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশগ্রহণের আগেও গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন জেসিয়া। ফ্যাশন হাউজ এক্সটেসির মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
অন্যদিকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পান সালমান মুক্তাদির।
আরও পড়ুন
পিআর/এম




