
দেশীয় ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। রূপের জাদুতে লাখো তরুণের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। এই নায়িকার বিয়ে নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি।
শোবিজে চাউর আছে ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তখনকার সময়ের আরেক জনপ্রিয় নায়ক শাকিল খানকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন পপি। শাকিল খানও বিয়ে পর সুখে শান্তিতে সংসার করছেন। তবে শাকিল-পপির বিয়ের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি!
এদিকে শাকিল সুখের সংসার সাজালেও পপি এখনো সিঙ্গেল! বিয়ে নিয়ে তার কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। তবে বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তিনি মনের কথা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পপি বলেন, সালমান খানকে বিয়ে করতে চাই। তবে শাহরুখ খানকেও ভালো লাগে।
এই চিত্রনায়িকা আরও বলেন, বিয়ে নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। ব্যক্তিগত জীবন নিয়ে আমি অনেক হ্যাপি। কোটিপতি একজন স্বামীকে নিয়ে আমার আলাদাভাবে খুশি হতে হবে এমনটা আমি ভাবি না। কোটিপতি স্বামী ছাড়া আমি অনেক হ্যাপি।
কতগুলো প্রেম করছেন- এমন প্রশ্নের জবাবে পপি বলেন, মিডিয়ায় কাজ করার কারণে অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছে। প্রেম করার সুযোগ হয়নি। প্রেম করাটা অনেক কঠিন কাজ। একটা মানুষ বহু মানুষের সঙ্গে প্রেম করতে পারে না। তবে পর্দায় অনেক প্রেম করেছি।
আরও পড়ুন
এম/পিআর




