প্রিয়জনকে বাঁচাতে একদল যুবকের ডাকাতির পরিকল্পনা, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ১২:৫৯ পিএম


প্রিয়জনকে বাঁচাতে একদম যুবকের ডাকাতির পরিকল্পনা, অতঃপর...
ছবি: সংগৃহীত

প্রেম, অপরাধ, অনুশোচনা ও প্রতিশোধের থ্রিলারধর্মী গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। আসিফ চৌধুরীর পরিচালনায় সাত পর্বের এই সিরিজটি দেখা যাবে বৃহস্পতিবার (৮ মে) থেকে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ।

গত বছরের আগস্টে সারাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। আর সেই সময়ে এক চ্যালেঞ্জ নিয়েই নির্মাতা নির্মাণ করে ওয়েব সিরিজটি। 

fa5b32fb-1365-4383-91be-792ad223af10

সিরিজটি মুক্তি উপলক্ষে বুধবার (৭ মে) রাতে রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে নির্মাতা নির্মাতা আসিফ চৌধুরী বলেন, আমাদের ‘ফ্যাঁকড়া’ সিরিজ শুধু একটি থ্রিলার নয়, এটি এক যন্ত্রণাময় ও মানবিক গল্প, যেখানে আছে ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ এবং অপরাধজগতের গল্প। 

51971793-8b91-4055-a617-93a5293052f1

নির্মাতা আরও বলেন, ২০২৩ সালের দিকে সিরিজটির পরিকল্পনা হয়। ইচ্ছা ছিল সীমিত বাজেটে স্বাধীনভাবে সিরিজটি তৈরি করবেন। পরে প্রকল্পটিতে যুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সাত পর্বের ‘ফ্যাঁকড়া’ মূলত সম্পর্কের গল্প। মোটাদাগে বলতে গেলে, ভালোবাসার মানুষের জন্য একজন কী করতে পারে, সেটাই সিরিজের মূল সুর। ‘অনেক সিনেমা বা সিরিজ চরিত্রনির্ভর হয়ে থাকে, তবে আমরা গল্পতে বেশি জোর দিয়েছি। এখানে কেউই নায়ক নয়, সবাই গল্পের অংশ। ছয় থেকে সাতটি প্রধান চরিত্র আছে, যাদের সবারই আছে একটি বিশেষ ‘অতীত’। 

WhatsApp_Image_2025-05-07_at_22.16.21

‘ফ্যাঁকড়া’ য় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা। তিনি বলেন, আসিফ (আসিফ চৌধুরী) ভাইয়ের সঙ্গে এর আগে আমার ছোট্ট একটি কাজ হয়েছিল। তখনই ডিরেক্টর হিসেবে তাকে ভালো লাগে। তারপর ভালো বন্ধুত্ব এরপর সহযোদ্ধা। জুলাই বিপ্লবের পর চারদিকে যখন অস্থিরতা শুরু তখন আমরা শুটিং করছিলাম। চারদিকে যখন বন্যা তখনও শুটিং করেছি। দেশের জন্য যখন ডাকাত পাহারা দিতে হয়েছে তখন শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে গেছি। এরকম পরিস্থিতি ছিল।

495171651_4011449305771127_5611090012586262662_n

উচ্ছ্বসিত নিশাত প্রিয়ম বলেন, আমি আমার পরিচালকের কাছে কৃতজ্ঞ। কেননা চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। এরকম চরিত্রে আগে কখনও কাজ করিনি। টিজার দেখার সময় মনে হচ্ছিল কবে পুরোটা দেখতে পাব। ডাবিংয়ের সময়ো এরকম মনে হয়েছে।

WhatsApp_Image_2025-05-07_at_21.54.41_20250508_124739965

সিরিজটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। তিনি বলেন, চেষ্টা করছি ভালো কিছু নিয়ে আসার। দর্শককে কামড় দেওয়ার। কিন্তু কামড় দিতে গিয়ে নিজেরাই কামড়ে পড়ে গিয়েছিলাম। শুটিং লোকেশনে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। জুলাই আন্দোলনের পরপর কাজটি করা। খুব ঝুঁকি নিয়ে কাজটি করেছি। দিন-রাত রাস্তায় শুটিং করতে হয়েছে। বঙ্গতে চোখ রাখলেই বুঝবেন কী ফ্যাঁকড়াটা আমরা লাগিয়েছি।

অভিনেত্রী নিদ্র দে নেহার কথায়, ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এখানে  আমার নাম গোলাপী। বলা যায়, এই নামটি শুনেই সিরিজটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছি। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায় দেখাবেন নির্মাতা। অবশেষে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। চেষ্টা করেছি গোলাপী চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, দর্শক তা ভালো বলতে পারবেন। 

মূলত, এখানে প্রেমিকা গোলাপিকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের- এমন গল্পে এগিয়ে যাবে সিরিজটি।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরিজে অভিনয় করা শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, সারা আলম, পার্থ শেখ, নিদ্রা দে নেহা, মীর রাব্বি, আবদুল্লাহ আল সেন্টু, হাশনাত রিপন, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

আরটিভি/এএ/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission