
অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচিত কমিটি তাদের কর্মযাত্রার এক বছর পূর্ণ করেছে। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এতে শহীদুল আলম সাচ্চু সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ উপলক্ষে সোমবার, ১২ ফেব্রুয়ারি বিএফ শাহীন হলে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, আয়োজনের প্রথম পর্বে রয়েছে অভিনয় শিল্পী সংঘের সদস্যের নিয়ে বার্ষিক সাধারণ সভা। দ্বিতীয় পর্বে আনন্দ সম্মিলন।
অভিনয় শিল্পী সংঘ প্রতিষ্ঠা করা হয় ২০০২ সালে। প্রথম কমিটির সভাপতি ছিলেন ফেরদৌসী মজুমদার এবং সাধারণ সম্পাদক ছিলেন তৌকির আহমেদ। ২০০৯ সালে সংঘঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আলী যাকের এবং সাধারণ সম্পাদক ছিলেন তুষার খান।
--------------------------------------------------------
আরও পড়ুন: শীতার্তদের পাশে অভিনয় শিল্পীরা
--------------------------------------------------------
কিন্তু পরবর্তীতে সংগঠনটির কাজের গতি স্থবির হয়ে পড়লে ২০১৬ সালের অক্টোবরে সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির কাজে গতি আনার জন্য নির্বাচন দেয়ার কথা জানানো হয়। এরপর ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় নির্বাচন। সেই নির্বাচনের পর এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে সাধারণ সভা।
অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সহ-সভাপতি আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দফতর সম্পাদক শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি।
কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আছেন- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সুজাত শিমুল, মুকুল সিরাজ ও সনি রহমান।
আরও পড়ুন:
পিআর/এম




