শাহরুখ ছাড়াও আর কে কে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২০ পিএম


শাহরুখ ছাড়াও আর কে কে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ছবি: সংগৃহীত

তিন দশক পর প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

বিজ্ঞাপন

শাহরুখ খান ‘জাওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। পুরস্কার গ্রহণকালে তিনি দর্শকদের দিকে তাকিয়ে ভালোবাসার নিদর্শন হিসেবে ফ্লাইং কিস ছুড়ে দেন, যা মুহূর্তে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

একই বিভাগে যৌথভাবে পুরস্কার পান বিক্রান্ত ম্যাসি। তিনি তার ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য এই সম্মাননা অর্জন করেছেন। ছবিটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত।

বিজ্ঞাপন

সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখার্জি। তার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা দেওয়া হয়। ছবিটি একটি ভারতীয় মায়ের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত, যিনি নরওয়েতে তার সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়েছিলেন।

এছাড়া, দক্ষিণী মেগাস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে সেলিব্রিটি ও দর্শকরা এক সঙ্গে আনন্দ উদযাপন করেন এবং জাতীয় চলচ্চিত্রের প্রতিভা ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission