মা পরীর প্রতিষ্ঠানের মডেল ছেলে পুণ্য

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ০৮:৩০ পিএম


মা পরীর প্রতিষ্ঠানের মডেল ছেলে পুণ্য
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল থেকে সফল উদ্যোক্তা- পরীমণি যেন একের পর এক নতুন পরিচয়ে অনন্য হয়ে উঠছেন। অভিনয়ের বাইরেও তার জীবনযাত্রা, চিন্তাভাবনা আর উদ্যোগে বারবার উঠে আসে এক সাহসী নারীর গল্প। এবার সেই গল্পে যুক্ত হলো তার একমাত্র সন্তান পুণ্যর নাম।

বিজ্ঞাপন

গত ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা পরীমণির অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করে। আর এবার সেই ব্র্যান্ডের পোশাক বিভাগের নতুন মডেল হয়েছেন ছোট্ট পুণ্য নিজেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে পরীমণি জানিয়েছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।’ ছবিগুলোতে দেখা যায়, শিশু পুণ্য পরীর ব্র্যান্ডের পোশাকে স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর ভঙ্গিমায় পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে অনলাইনে, ভক্তদের প্রশংসায় ভাসছে ছোট্ট এই সুপারস্টার।

বিজ্ঞাপন

মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই ‘বডি’র জন্ম- এমনটাই জানান পরীমণি। সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বডি’র পণ্যসম্ভার।

এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মায়ের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। পরীমণি আরটিভিকে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।

বিজ্ঞাপন

মাতৃত্বের যত্নে ‘বডি’র কিছু বিশেষ পণ্য- মায়ের জন্য অর্গানিক স্কিনকেয়ার, প্রেগন্যান্সি সাপোর্ট গার্মেন্টস, প্রসব-পরবর্তী কেয়ার কিট, নবজাতকের জন্য সেফ বেবি প্রোডাক্টস এবং নিউবর্ন ডায়াপার ও বডিস্যুট। মা ও সন্তানের মধ্যকার আত্মিক বন্ধনকে কেন্দ্র করেই সাজানো হয়েছে ‘বডি’র সব আয়োজন। 

শুধু ব্যবসায়িক লাভ নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ পরীমণি। তিনি জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর 'বডি’র সেলের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখা হবে এসব পরিবারের জন্য। পাশাপাশি, মা ও শিশুদের প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন। 

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission