সাহসী পোশাক পরায় সমালোচনার মুখে ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ০৮:০০ পিএম


সাহসী পোশাক পরায় সমালোচনার মুখে ফারিয়া
শবনম ফারিয়া | ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনার কেন্দ্রে। শুরুর দিকে টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়।

বিজ্ঞাপন

তবে এবার অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবনের এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

Faria-2

বিজ্ঞাপন

সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের কিছু মুহূর্ত নেটদুনিয়ায় শেয়ার করেন শবনম ফারিয়া। সেখানে তাকে দেখা যায় কালো রঙের টি-শার্ট ও ছোট প্যান্টে, হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হতে। তবে সেই ছবি নেটিজেনদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ ফারিয়ার স্বাধীনতা ও ভ্রমণ উপভোগের প্রশংসা করলেও, অনেকেই পোশাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

আরও পড়ুন

ফারিম মিহা নামের একজন মন্তব্য করেছেন, এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। অন্য একজন লিখেছেন, আপা দেখি হাফ প্যান্ট পরে। দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য, এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission