
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খান, সম্প্রতি ফাতিমা সানা শেখের সঙ্গে তার আগের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। এক সময় বলিউডের এই জনপ্রিয় জুটির মধ্যে সম্পর্ক নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল। অভিনেত্রী ফাতিমা সানা শেখ নিয়মিত আমির খানের বাড়িতে যেতেন এবং শুটিংয়ের ফাঁকে একে অপরের সঙ্গে সময় কাটাতেন। তবে বর্তমানে অনেকেই প্রশ্ন তুলছেন, ফাতিমাকে কী ভুলে গেছেন আমির খান?
সম্প্রতি একটি অনুষ্ঠানে আমির খানকে প্রশ্ন করা হয়, বলিউডে বয়সের পার্থক্য নিয়ে তার মতামত কী। নায়করা যখন বয়সে ছোট অভিনেত্রীদের সঙ্গে প্রেম করেন, তখন সেটিকে ‘ম্যাজিক’ বলা হয়, কিন্তু উল্টোটা হলে সেটি ‘সাহসী সিদ্ধান্ত’ বলে চিহ্নিত হয়, কেন? আমির খান এর উত্তরে বলেন, আমি বয়সে ছোট কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করিনি। মনে পড়ছে না।
এখানে উল্লেখযোগ্য যে, আমির খান তার ক্যারিয়ারে বেশ কিছু ছবি করেছেন কারিনা কাপুরের সঙ্গে, যিনি বয়সে তার থেকে ছোট। তবে তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল ফাতিমা সানা শেখের থেকে কম। ফাতিমার সঙ্গে তাদের বয়সের পার্থক্য ছিল প্রায় ৩০ বছর, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এখন অনেকেই বলছেন, আমির খান কি ফাতিমা সানা শেখকে ভুলে গেছেন? কিছু ভক্তের মতে, অভিনেতা নতুন সম্পর্কের মধ্যে ঢুকে এখন ফাতিমাকে চিনতে কষ্ট পাচ্ছেন। বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশিত হলেও, ফাতিমা সানা শেখের সঙ্গে তার পুরোনো সম্পর্কের আলোচনাও চলছে।
আরটিভি/কেআই




