একসঙ্গে থাকার সিদ্ধান্ত ব্র্যাড পিট-ইনেসের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ০৪:৫৪ পিএম


একসঙ্গে থাকার সিদ্ধান্ত  ব্র্যাড পিট-ইনেসের
ছবি: সংগৃহীত

হলিউড সুপারস্টার ব্র্যাড পিট এবং ইনেস দি র‍্যামনের সম্পর্কের খবর বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছিল। এবার জানা গেছে, তারা শুধুমাত্র প্রেমে সীমাবদ্ধ থাকছেন না, বরং একসঙ্গে বসবাস শুরু করেছেন। মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন পিপল-এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে জানা যায়, গত তিন বছর ধরে চলা এই সম্পর্ক এখন আরও গভীর ও দৃঢ় রূপ নিচ্ছে। তারা সম্প্রতি নতুন একটি বাড়িতে উঠেছেন এবং নিজেদের ঘরটিকে নিজের মতো করে সাজাচ্ছেন। ব্র্যাড পিট এখন যেকোনো ভ্রমণ পরিকল্পনাতেই ইনেসকে অন্তর্ভুক্ত করেন এবং বাড়িতে কাটানো সময় একসঙ্গে উপভোগ করেন।

২০২২ সালে তাদের সম্পর্কে প্রথমবারের খবর প্রকাশিত হয়েছিল। তবে ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় একসঙ্গে হাজির হওয়ার মধ্য দিয়ে তারা সকলের নজর কেড়েছিলেন। চলতি বছর ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ইনেস দে র‍্যামন তার পাশে ছিলেন।

আরও পড়ুন

পিপলের আরেক সূত্রের মতে, তারা এখন আগের চেয়ে অনেক বেশি সুখী এবং তাদের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। 

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission