এবার রিপন মিয়াকে নিয়ে মুখ খুললেন তার স্ত্রী 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ০৩:১৫ পিএম


এবার রিপন মিয়াকে নিয়ে মুখ খুললেন তার স্ত্রী 
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাঠমিস্ত্রি থেকে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন মিয়া’। ফেসবুকে ২০১৬ সাল থেকে বিনোদনমূলক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা লাভ করা এই মানুষটিকে ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে তার বিষয়ে প্রচারিত এক প্রতিবেদনে নানা অভিযোগ ওঠে—যেখানে বলা হয়, তিনি মা-বাবার খোঁজ রাখেন না, স্ত্রী-সন্তানদের অস্বীকার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এরপর ঢাকায় হাজির হন রিপন মিয়া। সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী ও দুই সন্তান।

রিপন মিয়ার সঙ্গে কেমন আছেন প্রশ্নের জবাবে তার স্ত্রী চম্পা বলেন, আমি রিপন মিয়ারব সঙ্গে সুখেই আছি। মানুষ কী কয় কউক না কউক, আমি হেইসব কথা কানে নেই না। আমি সুখে আছি। আমাদের মধ্যে কোনো ভেজাল নেই, ঝামেলা নেই। রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে তার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, দেড় বছর আগে ভাইসাবের ভিডিওতে আমি বিয়া ও বউ নিয়ে কথা কইছিলাম। কিন্তু ওই সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলেন, তখন আমি তেড়ামি করে বলছিলাম, ‘আমি বিয়া করিনি।’ কে জানত, এটা এমন ঝড় তুলবে!

এদিকে রিপন মিয়ার স্ত্রীও রিপনের সঙ্গে সুর মেলালেন। বললেন, অনুমতি ছাড়াই সাংবাদিক জোর করে করে তাঁর ঘরে ঢুকে যায়। এরপর উলটাপালটা প্রশ্ন করে। তবে সামাজিক মাধ্যমে অনেকেই রিপন মিয়ার স্ত্রীর বক্তব্যকে শেখানো বক্তব্য বলে মন্তব্য করছেন।

বিজ্ঞাপন

রিপনের মা ফাতেমা বেগমও জানালেন, প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল-বোঝাবুঝির সূত্রপাত। তার ভাষায়, অনেকে কয়, তোমার ছেলে লাখ লাখ টাকা কামায়, তোমারে কী দিছে। আমি ভাবছিলাম সাংবাদিকরা আইছে আমাদের সাহায্য করতে। বুঝি নাই, তারা উল্টো আমাদের বিপদে ফেলবে। লোভে পড়ে আমার ছেলেরে কষ্ট দিছি।

তিনি জানান, রিপন একা নন, তার অন্য ছেলেরাও মা-বাবার খোঁজখবর রাখেন। ‘আমরা গরিব মানুষ, হের (রিপন) বাপ কাজ করতে পারে না। তিন ছেলে না দেখলে আমরা চলব কেমনে?’ বলেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রচারিত ওই প্রতিবেদনে রিপনের মায়ের বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা গরিব, তাই হয়তো ও এখন পরিচয় দিতে চায় না।’ প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission