
নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এর মাঝেই হুট করেই শোনা গেল ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার।

স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। এবার সমালোচকদের এক হাতে নিলেন তনি।
ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তনি লিখেন, আমার ব্যাক্তিগত জীবন নিয়ে কৈফিয়ত আগেও কখনো দেই নেই এখনো দিবো না। জীবনে পর্যায়ে পর্যায়ে যখন যেটা নিজের কাছে ভাল মনে হয়েছে সেটাই করেছি এবং ভবিষ্যতেও করবো, সেটা ভুল হলে ভুল ঠিক হলে ঠিক ,পুরোটাই আমি ভোগ করবো। তাতে পাবলিকের কিছু আসে যাওয়ার কথা না, কিন্তু আমার জীবনে কোনো কিছু হলে পাবলিকের কেন ঘুম আসে না আমি সেটাই বুঝি না।

নিজের জীবনের সিক্রেট প্রকাশ করে তিনি বলেন, আমার ঘুরে দাড়ানোর একটা সিক্রেট বলি শুনেন। এই যে সারাবছর যারা নিজের মনগড়া গল্প দিয়ে, নিজের মনের বিষ উগ্রে আমাকে নিয়ে রচনা লিখেন বা ভিডিও বানান, বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিন এই গুলো দেখি না, পরি না, শুনি না উল্টো আমার সামনে আসলে ব্লক করে দেই। কারণ মানুষ আমাকে খাওয়ায়ও না, টাকা ও দিয়ে দেয় না, তাই মানুষের কারণে নিজের সুন্দর মনটা কে কষ্ট দেই না, বলতে পারেন বাংলা সিনেমার ফাটাকেষ্ট থিওরি।
এই নারী উদ্যোক্তা আরও বলেন, এই যে আপনারা বিভিন্ন পেইজে এত কমেন্ট করেন আমি কোনো দিন দেখি না, আপনার আজাইরা সময় আছে তাই কমেন্ট করে সময় পার করেন, আমার সময় নাই আমি পরি না।

বিয়ে নিয়ে সমালোচকদের তনি বলেন, এইবার আসেন আমার বিবাহ সমাচার নিয়ে যাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা প্লিজ আমাকে বেশি বেশি শেয়ার করেন কোনো অসুবিধা নেই আমার ফলোয়ার্স বাড়ে। কিন্তু রাসেলের (মানে আমার নতুন হাসব্যান্ড পাস্ট লাইফ নিয়ে টানাটানি করতেছেন যদিও তাতে কিছু যায় আসে না। তবে বিষয়টা হচ্ছে কিছু কিছু পেজ তার ফুফুকে তার এক্স ওয়াইফ বানাই দিছে। তার বন্ধু বাচ্চাদের সাথে আমার ছবি দেখে সেই বাচ্চাদের তার বাচ্চা বানাই দিছে।
আরেকটা কথা আমাদের বিয়ের বিষয়টা কিন্তু আমরা সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেছি, এমন না যে আপনারা অন্য কোথাও থেকে শুনেছেন বা গোপন কিছু প্রকাশ পেয়েছে !!
আমি বরাবরই স্পষ্টভাষী মানুষ উল্লেখ করে তিনি বলেন, আমিৎ ক্লিয়ারকাট বলতেই পছন্দ করি। তাই আমার মনে হয়েছে কোনো সম্পর্কে জড়ানো যতটা ইম্পোর্টেন্ট সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া এর থেকেও বেশি ইম্পোর্টেন্ট। লোকাছুপ্পি খেলা আমার পছন্দ না, আমার কাছে যেটা ঠিক মনে হয় সেটাই ঠিক। কারণ, এই জীবনে আমি কারও ধার ধারি না, সত্যি কথা বলতে ভয় পাই না।

ও আচ্ছা, আমার বাচ্চাদের দিয়ে টেনশন করে নিজের ঘুম নষ্ট কইরেন না। মনে রাখবেন তারা আমার বাচ্চা। ও হ্যা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের নামে শত শত ফেক পেজ, ফেক আইডি যেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, Sanvee's by Tony Forever Tony Tony শুধু মাত্র এই তিনটি আমাদের রিয়েল এবং ব্লু ভেরিফাইড পেজ, আর আমার আইডি তো দেখেই বুঝতে পারছেন ভেরিফাইড।
এন্ড বাই দ্যা রাস্তা, যারা টেনশনে মরে যাচ্ছেন আই মিন হসপিটালে ভর্তি হবেন হবেন ভাব কারণ রাসেলের সাথে আমার কবে পরিচয়!! কবে দেখা!! কবে বিয়ে!! এই বছর এপ্রিলের ১৪ তারিখ আমাদের প্রথম হাই/হ্যালো হয় মানে প্রথম পরিচয় আরকি। জুনের ২১ তারিখ আমাদের প্রথম দেখা হয় তারপর আগস্টের ১২ তারিখ বিয়ে হয়। নেন সব বলে দিলাম এইবার ডেট ধরে ধরে Anniversary উইশ করবেন আর গিফ্ট গুলো আমার শোরুমে পাঠাই দিবেন, আই ডোন্ট মাইন্ড। আর পারলে দোয়া করবেন না পারলে কইরেন না। কারণ আমি বিশ্বাস করি আল্লাহতালা সবার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, মানুষ তার কর্মকে ভোগ করে।

সব শেষ তিনি বলেন, আমাকে ভাল না লাগলে দেইখেন না, আনফলো করেন অথবা ব্লক করেন আর ভাল লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ১০ সেকেন্ড ব্যাক টু ব্যাক! ও আর পারলে আমার বিজনেস পেজটা ফ্রিতে ট্যাগ করে দিয়েন।
আরটিভি/এএ




