‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু’ সিনেমার 'দেব' চরিত্র নিয়ে আলোচনা, তালিকায় ৫ জন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০৩:০০ পিএম


‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু’ সিনেমার 'দেব' চরিত্র নিয়ে আলোচনা, তালিকায় ৫ জন
ছবি: সংগৃহীত

২০২২ সালের বহুল আলোচিত ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল এর সিক্যুয়েল নিয়ে। ভিএফএক্স এবং রণবীর কাপুর–আলিয়া ভাট জুটির রসায়নের জন্য যদিও ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবে একাংশ দর্শকের মন জয় করতে সক্ষম হয় ছবিটি।

সম্প্রতি ‘ওয়ার টু’ সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর পরিচালক অয়ন মুখার্জি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেন, যা দেখে অনেকে মনে করছেন- অবশেষে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু - দেব’ নিয়ে কাজ শুরু হতে চলেছে।

এখন বড় প্রশ্ন – কে হবেন ‘দেব’? এই চরিত্রকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা। দেখে নেওয়া যাক পাঁচজন তারকার নাম, যাঁরা এই চরিত্রে দুর্দান্ত মানিয়ে নিতে পারেন।

১. রণবীর সিং

ব্রহ্মাস্ত্রর প্রথম অংশ মুক্তির পর থেকেই অনেকেই ধারণা করছেন রণবীর সিং-ই হতে পারেন ‘দেব’। সঙ্গে দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে ‘অমৃতা’র চরিত্রে। গাল্লি বয় খ্যাত এই তারকা বর্তমানে কাজ করছেন আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’–এ। তার দুর্দান্ত এনার্জি এবং ইমোশনাল ইন্টেনসিটি ‘দেব’ চরিত্রে নিঃসন্দেহে দুর্দান্ত ভাবে কাজ করবে।

২. হৃত্বিক রোশন

যদিও ‘ওয়ার টু’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, হৃত্বিক রোশন-এর স্টার পাওয়ার এবং অভিনয় দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তার তীক্ষ্ণ চেহারা, স্টাইল ও স্ক্রিন প্রেজেন্ট ‘দেব’ চরিত্রে দুর্দান্ত মানিয়ে যাবে। যদি সত্যিই হৃত্বিক এই চরিত্রে অভিনয় করেন, তবে প্রথমবারের মতো রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে, যা নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বিশাল চমক হবে।

৩. রণবীর কাপুর

একটা বড় সম্ভাবনা হলো রণবীর কাপুর নিজেই ‘শিবা’ এবং ‘দেব’- উভয় চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে পারেন। এর আগে ‘শমশেরা’-তে তিনি বাবা ও ছেলের চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও সেই ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু’ সিনেমায় দেব–এ রণবীরের পারফরম্যান্স নতুন মাত্রা আনতে পারে। সামনে তিনি কাজ করছেন লাভ অ্যান্ড ওয়ার (সঞ্জয় লীলা ভানসালি) এবং রামায়ণ: পার্ট ওয়ান (নিতেশ তিওয়ারি)–এর মতো বড় প্রজেক্টে।

৪. প্রভাস

বাহুবলী খ্যাত প্রভাস যদি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু’-এ ‘দেব’ চরিত্রে অভিনয় করেন, তবে এই সিনেমাটি সত্যিকারের একটি প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার হয়ে উঠতে পারে। দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন প্রভাস, যিনি বর্তমানে দ্য রাজাসাহেব, হনু রাঘবপুড়ির পরবর্তী ছবি এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট–এ অভিনয় করছেন।

৫. জুনিয়র এনটিআর

আরআরআর তারকা জুনিয়র এনটিআর বর্তমানে ভারতের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় অভিনেতা। তার ক্যারিশমা, ইমোশনাল গভীরতা এবং পর্দার উপস্থিতি তাকে ‘দেব’ চরিত্রের জন্য আদর্শ করে তোলে। ‘ওয়ার টু’–তে তার পারফরম্যান্স ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। যদি তিনি রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন, তবে দর্শকরা একটি নতুন এবং আকর্ষণীয় জুটি হিসেবে পাবে। খুব শিগগিরই তাকে দেখা যাবে প্রশান্ত নীল পরিচালিত একটি নতুন সিনেমায়।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission