ক্ষমা চাইলেন গোবিন্দ, ঘটনা কী?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৯:০৯ এএম


পুরোহিতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, ঘটনা কী?
ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতনামা অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা আবারও বিতর্কে জড়ালেন। সরাসরি স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত সুনীতা সম্প্রতি এক পডকাস্টে গোবিন্দর দীর্ঘদিনের পারিবারিক পুরোহিত এবং জ্যোতিষী পণ্ডিত মুখেশ শুক্লাকে ‘চোর’ বলে আক্রমণ করেন। সুনীতার অভিযোগ, পণ্ডিত মুখেশ শুক্লা বারবার নানা পূজার পরামর্শ দিয়ে টাকা নেন এবং তিনি এইসব উপদেশের জন্য বড় অঙ্কের টাকা দাবি করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

সুনীতা এই বিষয়ে আরও বলেন, পুরো ফেক! সবসময় নতুন পুজো করানোর কথা বলে আর টাকা নেয়। বলে, এই পুজো করাও, ২ লাখ দাও। আমি বলি, নিজের পুজো আগে করো। তার পুজো গোবিন্দর কী উপকার করবে? এমনকি সুনীতা দাবি করেন যে, তিনি কখনো এসব কাল্পনিক পুজো বা দান বিশ্বাস করেন না এবং এর সাথে যুক্ত মানুষের বিরুদ্ধে তার ঘৃণা প্রকাশ করেন। তার ভাষ্য, ২ লাখ দাও, হোম করাও, পরিবার ঠিক হবে-সব চোর লোক।

এই মন্তব্যের পর গোবিন্দ প্রকাশ্যে তার স্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে, পণ্ডিত মুখেশ শুক্লার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

একটি ভিডিওতে দেখা যায়, গোবিন্দ পণ্ডিত মুখেশ শুক্লার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নমস্কার, আমি গোবিন্দ। আমাদের পারিবারিক পুরোহিত পণ্ডিত মুখেশ শুক্লা একজন সুপরিচিত ও যোগ্য ব্রাহ্মণ। 

আরও পড়ুন

তিনি আরও জানান, সম্প্রতি আমার স্ত্রী তার বিরুদ্ধে কিছু সমালোচনামূলক মন্তব্য করেছেন, আমি অত্যন্ত লজ্জিত এবং তার মন্তব্যের নিন্দা জানাই।

গোবিন্দ পণ্ডিত শুক্লার প্রশংসা করতে গিয়ে আরও বলেন, আপনি পৃথিবীর অন্যতম সরল মানুষ। আমার কঠিন সময়ে আপনি যে পাশে ছিলেন, তা আমি কখনো ভুলব না। তার পাশাপাশি গোবিন্দ উল্লেখ করেন যে, পণ্ডিত মুখেশ শুক্লা তার পরিবারের জন্য অনেক রাজনৈতিক এবং সামাজিক সমস্যার সমাধান করেছেন এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি গোবিন্দ এবং তার পরিবারকে বহু সাহায্য করেছেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission