নতুন রূপে ধরা দিলেন বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৬:১৩ পিএম


নতুন রূপে ধরা দিলেন বুবলী
শবনম বুবলী | ছবি: ফেসবুক

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের কিছু নতুন ছবি শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন।

বিজ্ঞাপন

আজ রোববার বুবলী তার অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে দেখা গেছে একদম রানির বেশে। লাল লেহেঙ্গা পরিহিত বুবলীর হাতে ছিল আলতা, আর মুখে মিষ্টি হাসি- যা মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে গেছে।

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো।

বিজ্ঞাপন

image

বুবলীর পোস্টটি প্রকাশের পরই কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা দেখা যায়। এক নেটিজেন লিখেছেন, মাশাআল্লাহ আপু, সবগুলো ছবি চমৎকার সুন্দর হয়েছে। অন্য এক অনুরাগী লিখেছেন, একদম পুতুলের মতো লাগছে।

বিজ্ঞাপন

579849988_1425540902262502_1669067974724106200_n.jpg?stp=cp6_dst-jpg_tt6&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=_sK3bUJZ9e0Q7kNvwEUQuxD&_nc_oc=Admpj-cgu7y-qj2P6fG2ziWrgLFBzb4mypyI1Dr0vU2nU6dpPQpm2WXEyqecY1Lt2xY&_nc_zt=23&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=TGUwy4ebLqhkJvSe6izhNg&oh=00

আরও পড়ুন

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র অভিনেত্রী হয়ে ওঠা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির তারকাদের একজন। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ফ্যাশন ও স্টাইল দিয়েও ভক্তদের মুগ্ধ করে চলেছেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission