দিল্লির বিস্ফোরণের ছায়া বলিউডে, বিপাকে রণবীর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৮:৫২ পিএম


দিল্লির বিস্ফোরণের ছায়া বলিউডে, বিপাকে রণবীর
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে বুধবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমেছে। এই মর্মান্তিক ঘটনায় প্রভাব পড়েছে বলিউডেও, বিশেষ করে রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রচারণায়।

বিজ্ঞাপন

সিনেমার অফিশিয়াল ট্রেলার বুধবার (১২ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্মাতারা এখন ট্রেলারের প্রকাশ স্থগিত রাখার কথা ভাবছেন, কারণ ছবির গল্পে সন্ত্রাসবাদের প্রেক্ষাপট রয়েছে। বর্তমানে সংবেদনশীল পরিস্থিতিতে এটি দর্শকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বলিউডসংক্রান্ত একটি সামাজিক মাধ্যম পেজে জানানো হয়েছে, ‘ধুরন্ধর’-এর ট্রেলার প্রকাশের তারিখ ছিল বুধবার। কিন্তু দিল্লির মর্মান্তিক ঘটনার কারণে এটি পিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও প্রযোজনা সংস্থা বা পরিচালক এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বিজ্ঞাপন

সিনেমাটির পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ও ‘আর্টিকল ৩৭০’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। 

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, মাধবন এবং সারা অর্জুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রেলার উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টার-এ। তবে বিস্ফোরণের কারণে দেশজুড়ে শোকের আবহে সেটি অনুষ্ঠিত হবে কি না, তা এখনও অনিশ্চিত।

তবে ভক্তরা আশাবাদী যে, পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই বড়পর্দায় দেখা যাবে রণবীরকে তার নতুন রূপে, ‘ধুরন্ধর’-এর মাধ্যমে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission