
বাংলাদেশের জনপ্রিয় রক শিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতের যৌথ কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় স্থগিত করা হয়েছে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক মাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো স্থগিত করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছেন। টিকিট ক্রেতারা নতুন তারিখে তাদের টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন। এ ছাড়াও স্পনসর এবং স্টল মালিকদের ধৈর্য ধরে অপেক্ষার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
মূল কনসার্টে জেমস ও আলী আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীও অংশ নেওয়ার কথা ছিল। আপাতত সকল প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে। নতুন তারিখ ও স্থানের তথ্য খুব শিগগিরই ঘোষণা করা হবে।
আরটিভি/কেআই




