ঘনিষ্ঠ দৃশ্যে ‘আপত্তি’ জানাতেই বেঁধে গেল ঝামেলা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৪:৪৬ পিএম


ঘনিষ্ঠ দৃশ্যে ‘আপত্তি’ জানাতেই বেঁধে গেল ঝামেলা!

টালিউডের বহুল আলোচিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রধান দুই অভিনেতা দিতিপ্রিয়া রায় ও জীতু কমল- এর দীর্ঘদিনের পেশাগত টানাপোড়েন ফের প্রকাশ্যে এসেছে; যার ফলে বন্ধ হতে পারে ধারাবাহিকটি- এমনই আশঙ্কায় সংশ্লিষ্টরা। খবর আনন্দবাজারের।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নায়িকার আপত্তির জেরেই এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মূলত, শুটিং সেটে অভিনেতা জীতু কমলের ১৫ মিনিট পরে আসেন দিতিপ্রিয়া রায়। এতে জীতু কমল এতটাই ক্ষুব্ধ হন যে তিনি সেট থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, এখান থেকেই দুজনের মধ্যে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের আরেকটি বড় আলোচনার বিষয় হলো, ধারাবাহিকের রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় নাকি দিতিপ্রিয়া রায় আপত্তি জানিয়েছেন। এর ফলে শুটিং সেটের সমস্যা আরও বেড়েছে। যদিও এখন পর্যন্ত এই বিতর্ক বা সমস্যার বিষয়ে জীতু কমল বা দিতিপ্রিয়া রায় কেউই কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী এই প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, তাদের মধ্যে নতুন করে কিছু ঘটেছে কিনা, সেই আঁচ আমি পাইনি। কারণ আমাদের শুটিংয়ের সময় সব সময় এক হয় না।

অভ্রজিৎ চক্রবর্তী ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে বলেন, ধারাবাহিক চলবে কিনা, তা সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে। দর্শক যতদিন চাইবেন, এটি চলবে। না চাইলে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে পেশাগত সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। এমনকি তারা নিজেদের অনুভূতি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছিলেন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দর্শক ও টলিউড সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি দ্রুত এই সমস্যা না মেটে, তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি অচিরেই বন্ধ হয়ে যেতে পারে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission