দাউদ ইব্রাহিমের রেভ পার্টিতে নোরা, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৮:৫৪ পিএম


দাউদ ইব্রাহিমের রেভ পার্টিতে নোরা, যা বললেন অভিনেত্রী
নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

সম্প্রতি মুম্বাই পুলিশ বড় একটি বিশাল মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে। যেখানে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এবার নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও পারফরমার নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক নোটে তিনি এসব অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন

নিজের বক্তব্যে নোরা জানান, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি লিখেছেন, ‘আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। পাগলের মতো কাজ করি— ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করি।’ তিনি আরও জানান, তার জীবন শুধু কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই নিয়ে। তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।

গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা আরও লেখেন— ‘কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি।’

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, ক্লিকবেইট তৈরির জন্য বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

স্টোরির শেষে নোরা অনুরোধ করে লেখেন, ‘দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর জন্য বড় মূল্য দিতে হবে।’ সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের এক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উঠে আসে।

বিজ্ঞাপন

গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের (এএনসি) গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন। সুহেলের জবানবন্দিতে কিছু তারকার নাম ওঠায়, ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও বলিউড মহলে গুঞ্জন উঠেছে।

আরও পড়ুন

নোরা ফাতেহির জোরালো প্রতিবাদে এখন বলিউডে নতুন আলোচনার জন্ম নিয়েছে— অভিযোগগুলো আদৌ সত্য কি না, নাকি স্রেফ সেলিব্রেটিদের নাম টেনে বিতর্ক তৈরি করা হচ্ছে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission